বাংলাদেশ সকাল
সোমবার , ১৯ ডিসেম্বর ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে খাস সম্পত্তিতে পুকুর খনন, আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২২ ৫:০০ অপরাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে সরকারের এক একর খাস সম্পত্তিতে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ওরফে রাজার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার সন্ধ্যায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাণীনগর থানায় এই মামলা দায়ের করেন। আব্দুর রাজ্জাক আত্রাই উপজেলার মুনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে এবং ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

জানা গেছে, সরাণীনগর উপজেলার শেষ সিমানা ও আত্রাই উপজেলার সিমান্ত ঘেঁষা বড়গাছা ইউনিয়নের ভাদালিয়া গ্রামের দক্ষিন মাঠে ভাদালিয়া মৌজায় আব্দুর রাজ্জাকের বেশ কিছু জমি রয়েছে। তার জমির পাশা-পাশি এক একর খাস মাঠিয়াল সম্পত্তি হওয়ার সুবাদে দখলে নেয় আব্দুর রাজ্জাক ওরফে রাজা।এর পর ওই সম্পত্তিতে গত নভেম্বর মাসের শেষের দিকে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে তদন্তের জন্য মৌখিক নির্দেশে দেন। ওই নির্দেশে গত ১ডিসেম্বর তদন্তে যান ভূমি সহকারী কর্মকর্তা। ঘটনা তদন্ত অন্তে গত ৪ডিসেম্বর সহকারী কমিশনারের নিকট লিখিত প্রতিবেদন দাখিল করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় সহকারী কমিশনারের নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে রোববার সন্ধায় রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান বলেন, আব্দুর রাজ্জাক অবৈধভাবে ওই সম্পত্তিতে অনুপ্রবেশ করে পুকুর খনন করেছে । এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,পুকুর খননের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এঘটনায় আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

‘মব-মধ্যস্বত্বভোগী নির্মূল ও জনবান্ধব রাজনীতি’র প্রতিপাদ্যতে হিউম্যান এইড ইন্টারন্যাশনালে’র ৭৬’তম মানবাধিকার দিবস পালিত 

জগন্নাথপুর পৌর যুবদলের উদ্যােগে নব- নির্বাচিত দুই বাজার সেক্রেটারী কে সংবর্ধনা প্রদান

শার্শায় সামাজিক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সীতাকুণ্ডে দেনার ভার সইতে না পেরে ক্ষুদ্র ব্যবসায়ীর আত্মহত্যা

সাংবাদিক উবায়দুল্লাহ রুমির পিতৃবিয়োগ

বিএমএসএস’র সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন উপলক্ষে চা চক্র ও আলোচনা সভা

জাতীয় শোক দিবসে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের খতমে কোরআন ও দোয়া মাহফিল 

যশোরে আওয়ামীলীগ নেতার নেতৃত্বে প্রাইমারী স্কুল শিক্ষিকাসহ পরিবারের উপর হামলা

পাবনার ঈশ্বরদীতে ডিম সিদ্ধ করতে গিয়ে বাড়ি আগুনে পুড়ে ছাঁই, জামায়াত নেতার পরিদর্শন