বাংলাদেশ সকাল
রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান,মেয়রসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি : বাগমারায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ ২২ জনের বিরুদ্ধে মামলাবাগমারায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ ২২ জনের বিরুদ্ধে মামলারাজশাহীর বাগমারায় সদ্য সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিনসহ ২২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও দাঙ্গাহাঙ্গামার অভিযোগে বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন আব্দুল মতিন নামের এক ব্যক্তি। তিনি উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খাঁপুর গ্রামের বাসিন্দা।

শনিবার (১৭ আগস্ট) রাতে বাগমারা থানায় এই মামলা দায়ের করা হয়।

গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের পূর্বে উপজেলা বিভিন্ন এলাকায় তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ জাকিরুল ইসলাম সান্টু, ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিন দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি’র নেতাকর্মীদের উপর হামলা, বাড়িঘর ও দোকান পাট ভাংচুর, অগ্নিসংযোগ, হাট বাজারে বোমা ফাটিয়ে আতংক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও আওয়ামী লীগের শাসনামলে উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নেতাকর্মীদের বাড়িঘর ছাড়া করাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মারপিট ও গুলি করে আহত করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আব্দুল মতিন বলেন, এমপি আবুল কালাম আজাদ ও গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সরকারের নির্দেশে আমাদের সহপাটি গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের মুনসুর রহমান নামের যুবদল নেতাকে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকায় পিটিয়ে আহত করার পর পায়ে গুলি করে চলে যায় যুবলীগের ক্যাডারা। অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, এ ঘটনায় মামলায় হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় বন্দোবস্তকৃত জমি জোরপূর্বক দখলের ষড়যন্ত্র; প্রতিবাদে সংবাদ সম্মেলন

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আবাসিক এলাকায় মুরগীর খামার; দ্রুত ব্যাবস্থা নেয়ার আশ্বাস-এসিল্যান্ড

৪০ লাখের বেশি সম্পদ থাকলেই বিবরণী বাধ্যতামূলক

নাটোরে ঋতুরাজ বসন্তকে বরণ

যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের একগুচ্ছ উদ্যোগ, মিলছে সুফল

বগুড়ায় ফেন্সিডিলসহ ‘শীর্ষ’ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাংনীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি আ: গাফফার গ্রেফতার

হত্যা মামলা রহস্য উদঘাটনে আইজিপি কর্তৃক অর্থ পুরস্কার পেলেন ওসি শাহ কামাল আকন্দ 

নরসিংদীর বেলাবোতে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত 

গুরুদাসপুরে মুক্তি, শোভনসহ ৩২ জনের নামে মামলা; গ্রেপ্তার ১