বাংলাদেশ সকাল
সোমবার , ২৬ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারত ফারাক্কার গেট খুলে দিয়েছে,পাবনাসহ বন্যাঝুঁকিতে ৭ জেলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত।সোমবার (২৬ আগস্ট) এ গেট গুলো খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। এই গেট খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ  আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপদজনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ  আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারাজ এলাকায় পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে।

ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় এলার্ট রয়েছে। প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাত ১০৯ গেটের সবকটি খুলে না দিলে ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আপাতত ফিডার ক্যানেলে ৪০ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ কনষ্টেবল হত্যা মামলায় জড়িত আসামী ফরিদের আদালতে জবানবন্দি

কোটচাঁদপুরে এবার পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ

পা দিয়ে লিখে দাখিল পাশ রাসেল মৃধার

ঝিনাইদহে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন

দেবহাটায় শীতার্ত অসহায় মানুষদেরকে ইউএনওর শীতবস্ত্র বিতরণ

আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন-এর সহধর্মিনী মাহমুদা নাসরিনের প্রয়ানে প্রবাসীদের শোক

অদৃশ্য শক্তিতে পূর্ববর্তী বছর থেকেও প্রায় ৩৪ লাখ টাকা কমে কোলাহাট ইজারার ডাক 

নবীগঞ্জে ছিনতাইকৃত টমটমসহ সাত ছিনতাইকারী ও শায়েস্তাগঞ্জে পরোয়ানাভূক্ত পাঁচ আসামী গ্রেফতার

কাশিয়ানীতে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু, আহত-২

মাগুরার নির্যাতিত সেই শিশুর মায়ের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ