বাংলাদেশ সকাল
বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডক্টরস কোয়াটার্স থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান : গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডক্টরস কোয়াটার্সের ফ্ল্যাটের বন্ধ ঘর থেকে কাশিয়ানী হাসপাতালের ডাক্তার মোঃ রেজাউর রহমান রাসেলের স্ত্রী আখি আলমগীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুরাতন হাসপাতালের ডক্টরস কোয়াটারের নিচতলার ফ্লাটের একটি রুম থেকে নিহতের  ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার এসআই মোঃ তুষার।

জানা গেছে, বিয়ের পর থেকেই মাস্টার্স পড়ুয়া আখি আলমগীর স্বামীর সাথে হাসপাতালের ১ নম্বর পুরাতন ডক্টরস কোয়াটার্সের নিচতলার ফ্লাটের একটি রুমে থাকতেন।জানা গেছে, বিয়ের পর থেকেই মাস্টার্স পড়ুয়া আখি আলমগীর স্বামীর সাথে হাসপাতালের ১ নম্বর পুরাতন ডক্টরস কোয়াটার্সের নিচতলার ফ্লাটের একটি রুমে থাকতেন।

কাশিয়ানী থানার এসআই মোঃ তুষার বলেন, কাশিয়ানী হাসপাতালের চিকিৎসক রেজাউর রহমান রাসেল বিয়ের পর থেকেই হাসপাতালের ডক্টরস কোয়াটার্সে থাকতেন। মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হলেও তা ঠিক হয়ে যেত। আখির বাবার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। আখির স্বামী রেজাউর রহমান রাসেলের বাড়ি ঢাকার যাত্রাবাড়ির রহমতপুর এলাকায়।

গোপালগঞ্জের কাশিয়ানী ডক্টরস পুলিশ কোয়াটার্সের ফ্ল্যাটের বন্ধ ঘর থেকে কাশিয়ানী হাসপাতালের ডাক্তার মোঃ রেজাউর রহমান রাসেলের স্ত্রী আখি আলমগীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আখির বাবা-মা তার স্বামী রেজাউর রহমান রাসেলের বিরুদ্ধে অভিযোগ তুলেন, রাসেল নানা নেশায় আসক্ত ছিলেন। আখি অনেক চেষ্টা করলেও তাকে নেশা থেকে ফিরাতে পারেননি। এ নিয়ে দুই জনের মধ্যে মাঝে মনোমালিন্য হতো। আমাদের মেয়েকে তার স্বামী হত্যা করেছে।

এসআই তুষার বলেন, আখি আলমগীরের মরদেহের সুরতহাল রিপোর্ট রাতেই তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রিপোর্ট পাওয়ার পর আখি আলমগীরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদক বিরোধী অভিযান, দুই জনের কারাদণ্ড

জগন্নাথপুরে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা ‘দোয়া’র ইফতার ও দোয়া মাহফিল 

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৬০৭ জন গ্রেফতার

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি নজরুল 

জিটিভি’র জেলা প্রতিনিধি ভূট্টো’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন 

জগন্নাথপুরে অন লাইন প্রেসক্লাব এর নতুন কমিটি গঠন

জামালপুরে সার্ভেয়ার রুহুল আমিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ডিজিটাল আইনে মামলা, বিএমএসএস’র নিন্দা

নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বাষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ছাত্র-জনতার অসহযোগ আন্দোলন সড়ক অবরোধ করে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল 

জয়পুরহাটে কালাইয়ে শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান