বাংলাদেশ সকাল
শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তালতলীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি’র পদত্যাগের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসূরা নূরের অপেশাদার আচরণ ও নার্সিং পেশা নিয়ে কটুক্তি করায় তার পদত্যাগের একদফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত নার্স ও মিডওয়াইফরা।

আজ ১৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে নার্সিং কর্মকর্তা  সমন্বয়ক কারিমা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে প্রশাসন ক্যাডারের বিভিন্ন কর্মকর্তারা দায়িত্ব পালন করলে ও তারা আজ পর্যন্ত যুগপোযোগী নিয়োগ বিধি, পদন্নোতি,বদলী সহজীকরণসহ কোন পদক্ষেপই গ্রহণ করতে পারেনি বরং নার্সরা বিভিন্ন সময় তাদের সমস্যা নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গেলে তিনি কোন সমাধান না দিয়ে তাদের সাথে অপেশাদার আচরণ করেন। আমি মনে করি তিনি একজন ব্যর্থ মহাপরিচালক অনতিবিলম্বে তাহার সন্মানের সহিত পদত্যাগ করা উচিত।

তালতলী নার্সিং কর্মকর্তা সমন্বয়ক আইরিন খান  বলেন ‘নার্সরা যদি ৪র্থ গ্রেডে নার্সিং কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারে তাহলে কেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক এর দায়িত্ব পালন করতে পারবে না

নার্সিং কর্মকর্তা ইয়াসমিন আক্তার  বলেন,বর্তমানে নার্সিং প্রফেশনে বর্তমানে বিএসসি ইন নার্সিং (স্নাতক) এমএসসি ইন নার্সিং ও পিএইচডি ডিগ্রি প্রাপ্ত পর্যাপ্ত নার্স থাকার পরে ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সহ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডারের লোকজন চেয়ার দখল করে থাকা অযৌক্তিক। আমি মনে করি উচ্চ শিক্ষিত নার্সদের পদন্নোতির ব্যবস্থা সহ সুযোগ সুবিধা নিশ্চিত করতে না পারলে রোগীরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পরিসংখ্যান সহকারীর বিরুদ্ধে

ফুলপুরে বওলায় বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুসের আনন্দ শোভাযাত্রা

কাশিয়ানীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

শিক্ষার্থীদের কারিগরী শিক্ষায় এগিয়ে আসতে হবে- শিক্ষা উপমন্ত্রী নওফেল

রায়পুরায় প্রতিবন্ধী যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেফতার ২

চুকনগর গণহত্যা ৭১ বধ্যভূমি পরিদর্শনে প্রধান বিচারপতি মোঃ হাসান ফয়েজ সিদ্দিকী

কাশিয়ানিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নাটোরে শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ দিবস পালিত 

পথশিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন বুবলী

পাঁচবিবির কুসুম্বা ইউপিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত