বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

 

শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনার কবলে পড়ে এক বাংলাদেশি যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে ভারতের মেঘালয় রাজ্য এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত বাংলাদেশি যুবক উপজেলার সীমান্ত এলাকা শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলকাছ উদ্দিনের ছেলে আবুল হোসেন(২৫)।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাশিদ এ প্রতিবেদককে বলেন, দিন-দুপুরে বিজিবিকে ফাঁকি দিয়ে ভারতে ঢুকে লাকড়ি (জ্বালানি) আনতে গিয়ে পাথর পিছলে নিচে পড়ে যায় সে। খবর পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর মৃত্যু হয় তার।

স্থানীয় বাসিন্দারা অবশ্য বলছেন, প্রতিদিনই সীমান্তের চোরাই পথ দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে ঢুকে কয়লা, পাথর ও লাকড়ি নিয়ে আসে সীমান্তে বসবাসরত বাংলাদেশি শ্রমিকেরা। এসব কাজ করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পতিত হয়ে অনেক বাংলাদেশি মারা যাচ্ছে, কেউ কেউ মারাত্মক আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।

বিষয়টি জানতে সুনামগঞ্জ (বিজিবি-২৮) ব্যাটালিয়ন অধিনায়কের সরকারি মোবাইল নম্বর যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি। পরে এ সংক্রান্ত একটি ক্ষুদে বার্তা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাতেও কোনো সাড়া দেননি তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে শাহাজ উদ্দিন বদ্দি’র উদ্যোগে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

৭২ বছর পর ভাষাশহিদ রফিকের শেষচিহ্ন কবরটি চিহ্নিত হলো

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদিরের ২৭’তম স্মৃতি বার্ষিকী পালন 

জলঢাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাঁই

ইসলামাবাদে চলাচলের রাস্তা দখল : ভোগান্তি চরমে

যশোরে পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

৭ সঙ্গীসহ প্রধান ডাকাত চাকমা রুবেল আটক

ডুমুরিয়ায় বিআরটিএ ও নিসচা’র আয়োজনে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন

চট্টগ্রামে মাদকদ্রব্য আইসসহ গ্রেফতার পুলিশের এএসআই 

অক্সিজেন চত্বরে হস্ত-বস্ত্র ও কুটির শিল্প মেলার নামে ষ্টল বানিজ্য; উদ্বোধনের পূর্বে ভাগবাটোয়ারা নিয়ে ত্রি-মুখি সংঘর্ষ