বাংলাদেশ সকাল
রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খুলনার বয়রা থেকে কয়রা উপজেলার ব‌হিস্কৃত বিএন‌পি নেতা বাবুল আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ

 

খুলনা সংবাদদাতা : খুলনার কয়রা উপজেলায় ব‌্যবসা‌ প্রতিষ্ঠা‌নে হামলা ও ব‌্যবসা‌য়ি‌কে মারধ‌রের ঘটনায় সদ‌্য ব‌হিস্কৃত উপ‌জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব নূরুল আমিন বাবুল গ্রেফতার হ‌য়ে‌ছে। শ‌নিবার রা‌তে খুলনার বয়রা থে‌কে পু‌লিশ তা‌কে আটক ক‌রে। গ্রেপ্তা‌রের বিষয়‌টি‌ নিশ্চিত ক‌রে‌ছেন কয়রা থানা পু‌লি‌শের প‌রিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম। তি‌নি ব‌লেন, খুলনার বয়রা থে‌কে পু‌লিশ তা‌কে আটক ক‌রে‌ছে।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, গত ১৯ সে‌প্টেম্বর কয়রা বাজা‌রের ব‌্যবসা প্রতিষ্ঠা‌নে হামলা ও ব্যবসায়ি‌দের মে‌রে আহত করার ঘটনায় শ‌নিবার (২১ সে‌প্টেম্বর) ১৪ জন‌কে আসামি ক‌রে থানায় মামলা দা‌য়ের হয়, যার নম্বর ১১।

এর আগে গত ২০ সে‌প্টেম্বর দ‌লীয় শৃঙ্খলা ভ‌ঙ্গের দা‌য়ে কয়রা উপ‌জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব মোঃ নূরুল আমিন বাবুল‌কে দ‌লের প্রাথ‌মিক সদস‌্য পদসহ সকল প্রকার পদ থে‌কে ব‌হিস্কার করা হয়।

জানা যায়, কয়রা বাজা‌রের ব‌্যবসা‌য়ি ম‌নিরুজ্জামা‌নের সা‌থে জ‌মির শা‌লিসকে কেন্দ্র ক‌রে বাবু‌লের কথাকা‌টি হয়। ১৯ সে‌প্টেম্বর দুপুরে উপজেলা বিএনপির সদস্য রবিউল ইসলামসহ তিনজন বিএনপি নেতা কয়রা বাজারের কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সামনে যান। সেখানে ‘ভাই ভাই ইঞ্জিনিয়ারিং’ দোকানের মালিক মনিরুজ্জামানকে ডেকে উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল আমিনের সঙ্গে তাঁর কী হয়েছে, জানতে চান তাঁরা। এ সময় তাঁদের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে ব্যবসায়ী মনিরুজ্জামান ও বিএনপি নেতা রবিউল ইসলামের মধ্য মারামারি বেঁধে যায়। এতে বিএনপি নেতা রবিউল ইসলাম আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে কিছুক্ষণ পরই কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। এরপর উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল আমিন সেখানে এলে তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা পুলিশের সামনেই ব্যবসায়ী মনিরুজ্জামানকে মারধর শুরু করেন। এ সময় মুনছুর গাইন (৫৫), আল মামুন (৩০) এবং নুরুল হুদা (৫০) নামের তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে মুনসুর গাইনের পা ভে‌ঙে দেয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী আটক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ আসনের এম পি পদপ্রার্থী সাবিহা মুবাশশির নিলয়

কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করে জেল হাজতে প্রেরণ   

চোরাই মালামাল ও ট্রাকসহ চার চোর আটক

ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে বাঁশের উপর নৌকা ঝুলিয়ে আলোচনায় দুই আওয়ামী লীগ কর্মী, একজন গ্রেপ্তার

পাইকগাছায় সিমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য আটক

হেলাল আকবর চৌধুরী বাবর মাদক বিরোধী ক্যাম্পেইনে বিশেষ ভূমিকা রাখার জন্য সংবর্ধিত

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা 

আবারও খেলার উপযোগি হবে ফতুল্লা স্টেডিয়াম, সংস্কারের উদ্যোগ বিসিবি’র

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নগদ অর্থ সহায়তা প্রদান