বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দসহ আটক-১ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দ সহ কামাল হোসেন (৫০) নামে অটোচালককে আটক করেছে পুলিশ। (২৮ সেপ্টেম্বর) শনিবার দুপুর ১২টায় শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেনগর গ্রামের পাঞ্জরভাঙ্গা থেকে ৩১ বস্তা সরকারি চাল বস্তাসহ অটোচালককে আটক করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার গাজিরখামার থেকে ১৬ বস্তা চাল অটো বোঝাই করে অটোচালক কামাল হোসেন চান্দের নগর গারোভিটা নিয়ে যায়। সেখান থেকে আর কিছু বস্তা চাল ডিলারের নির্দেশে বাকারকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের বস্তা বোঝাই অটোরিকশা সহ চালককে আটক করেন।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুবাইদুল আলম বলেন, ৩১ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতদের সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত