মোঃ তরিকুল ইসলাম সুজন ভ্র্যাম্যমান প্রতিনিধি :
যশোরে অভিনব কায়দায় গাঁজা বহনকালে ১১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে মনির হোসেন নামের এক যুবক লাগেজের মধ্যে করে মাদক নিয়ে নড়াইলের যাওয়ার উদ্দেশ্যে করে যশোর নিউ মার্কেট এলাকায় অবস্হান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব বুধবার ২৬শে ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭:১৫ মিনিটে তল্লাশী করে ১১ কেজি গাঁজা সহ আসামি মোঃ মনির (২৯) হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মনির নড়াইল সদর থানার আমির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।




















