বাংলাদেশ সকাল
শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় খাদ্যে বিষ মিশিয়ে পিতাকে হত্যার অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৪ ৬:৪৮ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন ডিমলা, (নীলফামারী): ডিমলায় খাদ্যে বিষ মিশিয়ে পুত্রের বিরুদ্ধে পিতাকে হত্যার অভিযোগ এনেছে মা। এ ঘটনায় তাহেরা বেগম বাদী হয়ে ডিমলা থানায় মামলা করেছেন।

মামলা সুত্রে জানা যায়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সোনামনিরডাঙ্গা গ্রামের আঃ গফুর(৬০) এর ১ম স্ত্রী পাঁচ পুত্র রেখে মৃত্যু বরন করে। পরবর্তীতে আঃ গফুর তাহেরা বেগমকে ২য় বিবাহ করে। তাহেরা বেগমের ঔরষে এক কন্যা সন্তান জন্ম গ্রহন করে। এতে আঃ গফুরের পাঁচ পুত্র ক্ষিপ্ত হয় এবং তাদের মধ্যে জোত জমি স্হাবর – অস্হাবর সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই একপর্যায়ে তাহেরা বেগমের সতীন পাঁচ পুত্র সবুজ ইসলাম, আলাকুল ইসলাম, হেলাল ইসলাম, মনিরুল ইসলাম গন গত কয়েক দিন পুর্বে পিতা আঃ গফুরকে ডেকে নিয়ে স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর চায়। কিন্তু আঃ গফুর স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করায় পুত্র গন তাহেরা বেগমকে পিটিয়ে আহত করে এবং আঃ গফুরকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে চিকিৎসা নিয়ে আঃ গফুর সুস্থ্য হয়। এতে তাহেরা বেগম বাদী হয়ে ঘটনার বর্ননা দিয়ে আদালতে মামলা করেন। উক্ত মামলায় আঃ গফুরকে স্বাক্ষী করায় সতীন পুত্ররা ক্ষেপে যায় এবং ঘটনার আপোষ করার কৌশলে ষড়যন্ত্র করে। গতকাল রাতে পুত্ররা আঃ গফুরকে ঘটনার আপোষ করার কথা বলে ৪ পুত্র পিতা আঃ গফুরকে ডেকে নিয়ে খাদ্যের সহিত পয়জন মিশিয়ে খাওয়ালে আঃ গফুর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরবর্তীতে আঃ গফুরকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আঃ গফুরের মৃত্যু হয় বলে তাহেরা বেগম জানায়।

ডিমলা থানা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এদিকে তাহেরা বেগম বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করে বলে ডিমলা থানার তদন্ত অফিসার আঃ রহিম নিশ্চিত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

মহান বিজয় দিবসে ঈশ্বরদীতে বিএমএসএস পাবনা জেলার শ্রদ্ধা নিবেদন 

হরিপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক গ্রেফতার 

জিয়াউর রহমান ফাউন্ডেশন শিক্ষা বৃত্তির পরিক্ষার ফলাফল ঘোষনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত 

ভারতে মেদিনীপুর জেলার বন্যার কবলে পড়া ছাত্র ও ছাত্রীদের পাশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ

মাদকে ভাসছে যশোর, বাড়ছে অপরাধ

বরগুনার পাথরঘাটায় নিষিদ্ধ জালে ধরা পড়ছে ইলিশের পোনা

শিকলবাহা ৭নং ওয়ার্ড আ’লীগের কমিটি গঠিত 

পাইকগাছায় জামায়াতে ইসলামীর প্রবীণ “রুকন” মীর মাসুদ আলীর ইন্তেকাল

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ঈদ উপহার সমাগ্রী বিতরণ