বাংলাদেশ সকাল
শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্টে নতুন সুযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ

 

মোহাম্মদ আরমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত: সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসব্যাপী সাধারণ ক্ষমা নিয়ে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সংযুক্ত আমিরাত। জেল-জরিমানা ছাড়া এ সুযোগকে কাজে লাগিয়ে অনেকে বৈধ হচ্ছেন বা দেশে ফিরছেন। এ ক্ষেত্রে ভিসা প্রসেসিং করতে পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকা জরুরি হওয়ায় অনেকেই ভুগছিলেন দুশ্চিন্তায়। এবার সেই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে এ নিয়মে পরিবর্তন এনেছে আমিরাত সরকার।

আমিরাতে ভিসা নবায়ন বা নতুন ভিসার ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ বাধ্যতামূলক ছয় মাস থাকতে হয়। সম্প্রতি সাধারণ ক্ষমা চলাকালে এ নিয়মে পরিবর্তন এনেছে দেশটির সরকার। এখন থেকে সাধারণ ক্ষমা যারা পাবেন তাদের ছয় মাসের পরিবর্তে পাসপোর্টের মেয়াদ এক মাস থাকলেও ভিসা করার সুযোগ দেওয়া হচ্ছে।

আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) বিষয়টি নিশ্চিত করেছে।

সাধারণ ক্ষমার আওতায় আসা প্রবাসীরা বৈধতা বা দেশে ফেরার সুযোগ পেলেও এখন পর্যন্ত নতুন ভিসার বিষয়ে কোনো তথ্য মেলেনি। তাই ভিসা ট্রান্সফার বা নতুন ভিসা পাওয়ার আশায় লেনদেনে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানিয়েছেন ভিসা সংক্রান্ত এবং টাইপিং কাজের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।

আমিরাত সরকারের দেওয়া এ সুযোগ নিয়ে জেল-জরিমানা ছাড়া অবৈধ প্রবাসীদের দ্রুত বৈধ হতে বারবার অবহিত করা হচ্ছে বাংলাদেশের দুই হাইকমিশনের পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, সাধারণ ক্ষমার মেয়াদকাল শেষ হলে অবৈধ প্রবাসীদের ব্যাপারে কঠোর হতে পারে আমিরাত সরকার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

সাতক্ষীরাতে বাস-মাহিন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, একই পরিবারের আহত ৬

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী ট্রাকটেনবার্গের মরদেহ উদ্ধার

আত্রাইয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প 

নরসিংদীতে নিজ ঘর থেকে মিষ্টির কারিগরের রক্তাক্ত লাশ উদ্ধার

ঝুঁকি নিয়ে চৌফলদন্ডী-মহেশখালী নদী পারাপার : লাইফ জ্যাকেটের দাবী

সড়কে আইন অমান্যকারিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে: আইজিপি মামুন

নাসিরনগরে ছাত্রদল নেতা খুনের ঘটনায় গ্রামছাড়া ২ শতাধিক পরিবার, বাড়িতে অগ্নিসংযোগ, দোকানপাঠ লুট, এলাকাজুড়ে আতংক

নাটোর জেলার শ্রেষ্ঠ জয়িতা রত্নগর্ভা বেগম লুৎফুন্নেসা

রাণীশংকৈলে ৫ দিন পর মানসিক প্রতিবন্ধীর অর্ধ গলিত লাশ ভূট্টাক্ষেত থেকে উদ্ধার