বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চিলাহাটিতে গলায় ফাঁস দেয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ণ

 

তানভীর রশীদ তূর্য, ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলার ০১ নং ভোগডাবুড়ী ইউনিয়নে চিলাহাটিতে গলায় ফাঁস দেয়া অবস্থায় জোবায়ের (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে তার পরিবারের লোকজন।

বুধবার ১৬ অক্টোবর রাতে চিলাহাটিতে নিজ বাসা থেকে অদূরে বাশ বাগান সংলগ্ন আম গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করেন পরিবারের লোকজন।

মৃত জোবায়ের চিলাহাটি নিজ ভোগডাবুড়ী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের মোক্তারুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত্রে ভাত খাওয়া শেষে কাউকে কোনকিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় জুবায়ের। এরপর বেশ কিছু সময় অতিবাহিত হলে তার ঘরে ফেরার কোন নাম নেই তারপর বাসার লোকজন জোবায়েরকে খুজতে বের হয়।

একপর্যায়ে জোবায়েরের বাবা মোক্তারুল তার ছেলেকে খুজতে যাওয়ার সময় পথিমধ্যে দুজন ছেলের কাছে জানতে পারে আম গাছে একটি লাশ ঝুলে আছে। মোক্তারুল তাৎক্ষণিক সেখানে দৌড়ে গিয়ে দেখে তার ছেলে জোবায়েরের গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি ঝুলিয়ে আছে, এরপর তিনি লাশটি নামিয়ে বাসায় নিয়ে আসেন।

ঘটনাস্থল থেকে এলাকাবাসী একটি সুত্রে খবর পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। তদন্ত কেন্দ্র থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, এরপর লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ডোমার থানায় পাঠিয়ে দেয়। তখন পর্যন্ত মৃত্যুর কোন কারন যানা যায়নি।

গলায় ফাঁস দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছেনা ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীরদের মাঝে বিনামুলে খাতা-কলম বিতরণ ও নব-নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বরন

বদলগাছীতে কিশোরী অপহরণ মামলা ধামাচাপার চেষ্টা; পুলিশের সামনেই কিশোরীর বাবাকে মারপিট

সীতাকুণ্ডে রইস হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গুরুদাসপুরে অভিবাসী দিবস পালন

শাজাহানপুরে জমিজমার বিরোধের জেরে মারপিটে নারী আহত, গ্রেপ্তার ১

আমার পরিবারের লোকজনকে চোর বানাতে চান কেন্দ্রীয় সরকার, অভিযোগ মমতার

উৎসব মুখর পরিবেশে ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

না’গঞ্জে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

বরগুনায় বরখাস্তকৃত প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতি ও সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাহিত্য ও গবেষণায় বিশেষ সম্মাননা পেলেন শফিকুল ইসলাম খোকন