বাংলাদেশ সকাল
সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেখ হাসিনার বিচার হবে দেশের মাটিতেই হবে : কেন্দ্রীয় যুবদল সাধারন সম্পাদক নয়ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ

 

তানভীর রশীদ তূর্য, ডোমার (নীলফামারী): শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন।

তিনি বলেন, আওয়ামী সরকার বিগত ১৭ বছর অমানবিক নির্যাতন করে দেশ চালিয়েছে। তাদের নির্যাতনে বিএনপির অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হন। ছাত্র আন্দোলনে নির্বিচারে তারা অগনিত মানুষ ও ছাত্রকে হত্যা করেছে। তাই দেশের মাটিতেই শেখ হাসিনার বিচার হতে হবে। তিনি আরো বলেন, বিএনপি মানুষের কল্যানের জন্য রাজনীতি করে। তাই এখন আর জনগনকে নেতাদের কাছে আসতে হবে না নেতারাই জনগণের কাছে পৌঁছে যাবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নুর ইসলাম নয়ন বলেন, ক্ষমতা পাকাপোক্ত করে রাখার জন্য আওয়ামীলীগ যাকেই বাধা মনে করতো তাকে জেলে রেখে নির্যাতন করতো। আমাদের নেতা তারেক রহমান দেশের গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত করতে দেশের মানুষকে জাগ্রত করে দিয়েছিলেন। তাদের এই নের্তৃত্বের ফলে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থানের প্লাটফর্ম তৈরী হয়েছিলো। ফলে সকলের প্রচেষ্টায় আবারো আমরা স্বাধীনতা লাভ করেছি।

সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে নীলফামারীর ডোমারে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নয়ন।

সোমবার ২১ আগষ্ট দুপুরে ডোমার বাজার বাটার মোড় এবং উপজেলা মোড় এলাকায় উপজেলা শাখা ও পৌর শাখা যুবদলের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নীলফামারী জেলা সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন।

জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথসভা শেষে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পায়ে হেটে গণসংযোগ করেন যুবদল সম্পাদক নয়ন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তৃনমূলের প্রতিষ্ঠা দিবসে মগরাহাট পশ্চিমের বিধায়কের কম্বল বিতরণ

রমজানের শুরুতেই চড়া দামে কিনতে হচ্ছে কলা, ক্রেতাদের অসন্তোষ

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে শতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি ৫০হাজারের বেশি মানুষ 

সাংবাদিক শাহজাদা আকন্দের মাতা রাবেয়া আকন্দের ৭’তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল 

সুনামগঞ্জে বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি; প্রতিবাদে মানববন্ধন

বেনাপোলে অবৈধ পথে ভারত থেকে পাচার হয়ে আসা ১২ বোতল বিদেশি মদ উদ্ধার 

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে মামলা

শেরপুরে দুই ইউএনওসহ সহকারী কমিশনারের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা

এদেশে কোন গণতান্ত্রিক নির্বাচনে আ.লীগ ক্ষমতায় আসেনি আগামী ১০০ বছরেও আসবে না -নিতাই রায় চৌধুরী