ডিমলা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ব্যাপকহারে বেড়েছে মোটরসাইকেল চুরি। এতে দিশেহারা হয়ে পড়েচে হয়ে পড়েছে মোটরসাইকেল ব্যবহারকারীরা। থানায় অভিযোগ করেও মিলছে না কোন প্রতিকার। ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি ভোক্ত ভোগীদের অভিযোগ আমলে নিচ্ছেন না বলে অভিযোগকারীরা জানায়। এসব চুরির ঘটনা ঘটছে হাটে বাজারে কিংবা বাসা বাড়ি থেকে।
গত এক সপ্তাহে ডিমলা উপজেলার প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান দুলাল মসজিদে নামাজ আদায় করার পর বাহির হয়ে দেখে তার মোটরসাইকেলটি নাই, চোরেরা চুরি করে নিয়ে গেছে।
ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের শিমুল ইসলামের হিরো হোন্ডা ও লুৎফর রহমানের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। একটি মোটরসাইকেল চুরির সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। সিন্ডিকেট এর হোতাদের ধরতে না পারলে চুরি বৃদ্ধি পাবে বলে ধারনা করছে ভুক্তভুগীরা।




















