বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর শিক্ষা বোর্ডের চাকরিচ্যূত কর্মচারী সালামের স্ত্রী গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৪ ১০:৩০ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আলোচিত হিসাব সহকারী চাকরিচ্যূত আব্দুস সালামের স্ত্রী রিক্তা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্নীতির মাধ্যমে পৌনে এক কোটি টাকার সম্পদ অর্জনের মামলার তিনি চার্জশিটভুক্ত আসামি। সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করেছে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টিম।

এসআই কামাল হোসেন জানান, রিক্তা খাতুন দুদকের একটি মামলার চার্জশিটভুক্ত আসামি। তিনি উপশহর ই-ব্লক এলাকার আব্দুস সালামের স্ত্রী। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ৩০ মে দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক মোশাররফ হোসেন পৌনে এক কোটি টাকার সম্পদ অর্জনের মামলায় শিক্ষা বোর্ডের হিসাব সহকারী চাকরিচ্যুত আব্দুস সালাম এবং তার স্ত্রী রিক্তা খাতুন ও ভাই শহীদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সাতক্ষীরায় পরিবহন ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

গঙ্গাচড়ায় ১৮১ বছরের পুরোনো ‘কলি ও দলি আমিন’ মসজিদ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে

ওয়েব ফাউন্ডেশন এর সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ষান্মাসিক মত বিনিময় সভা

রামগড়ে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু 

ঈদগাঁওতে বিশ্ব শিশু দিবস উদযাপন 

সাপাহারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে নিউজ সংগ্রহকালে ইটভাটার সন্ত্রাসীদের হামলার শিকার কালবেলার সাংবাদিক

বনানীর ‘এরাবিয়ান কোজি’ তে সীসা ব্যবসার আড়ালে মদ ও নিষিদ্ধ মাদকের ব্যাবসা; গ্রেফতার ৩

পাবনায় বিদেশী মদসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার