বাংলাদেশ সকাল
সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নি’হ’ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজজামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইক যাত্রী মামা-ভাগ্নে নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৬ যাত্রী। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করাসোমবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ি গ্রামের আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম খান (২১) ও তার ভাগ্নে খুলনার তেরখাদা এলাকার মাসুদ মোল্লার ছেলে হুসাইন মোল্লা (৮)। হুসাইন করপাড়া গ্রামে মামাবাড়ি থেকে মধ্য করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম মজুমদার জানান, দুপুর ১২ টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী বোঝাই একটি ব্যাটারি চালিত ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ইজিবাইকটি সংযোগ সড়ক থেকে হাইওয়েতে উঠতে গেলে এই ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকে থাকা ৮ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ 

রাসিক মেয়রের সাথে ডিজি ইকো, জার্মান ও ড্যানিশ রেড ক্রস প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ

ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু

নকলায় বিদ্যুতায়িত হয়ে বালুটানা ড্রামট্রাকের চালক নিহত

বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে শপথ নিলেন আ’লীগ নেতৃবৃন্দ

দ্বিতীয় দফায় বেড়েছে তিস্তার পানি, ছুটি বাতিল করে কন্ট্রোল রুম চালু করেছে পাউবো

গুরুদাসপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

তৃণমূল বিএনপির তৈমূরের সোনালী আঁশ প্রতীকের পক্ষে ওলামাদলের গণসংযোগ

ঝিকরগাছায় ক্ষ্যাপা বাউল কানাই শাহ স্মরনে স্বাধুসঙ্গ, বাউল গান ও ভক্ত মিলনমেলা শুরু রবিবার

যশোরে ৬টি নির্বাচনী এলাকার চূড়ান্ত মনোনয়নপত্রের ঘোষণা