বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে পিকআপ ও সিএনজির সংঘ’ র্ষে ২ শিশুসহ নি’ হত ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরের নকলায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে ময়মনসিহ মেডেকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পালাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়া কান্দা এলাকার সুলতান মিয়ার স্ত্রী সুবিনা বেগম (২০) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপুর এলাকার আবুল কাসেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।

আহতরা হলেন, নিহত তায়েবার বড় বোন তোয়া (১৬), ছোট ভাই আদনান ছাবিদ (৩) ও মা উম্মে সালমা (৪০)।স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার উম্মে সালমা তার দুই মেয়ে ও শিশুপুত্রকে নিয়ে দুইদিন আগে শেরপুরের এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। আজ বুধবার ময়মনসিংহের উদ্দেশে সিএনজি যোগে রওনা হন। এসময় সিএসজিতে অন্যান্য যাত্রীরা উঠেন। বেলা অনুমান সারে ১২টার দিকে নকলার গড়েরগাও থেকে পাইস্কা বাইপাস হয়ে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সিএনজি চালক উঠার সময় দ্রুতবেগে আসা ময়মনসিংহ-শেরপুরগামী পিকআপটি ধাক্কা দিলে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তায়েবা ও তাজেন মিয়া। এসময় সিএনজি চালকসহ সবাই আহত হলে স্থানীয়রা প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সুবিনা বেগম ও আলাল উদ্দিন মারা যান। বাকীরা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ব্যাপারে নকলা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবর রহমান বলেন, দুপুরে নকলার পাইস্কা বাইপাসে সিএনজি-পিকআপের সংঘর্ষে তিনজন মারা গেছেন। এদিকে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি ফুলপুরের আরেকজন নিহতের কথা জানান।আর পিকআপের চালক পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে সিএনজি ও পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হইছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাক্তারের ভুল চিকিৎসায় ২ প্রসূতির মৃত্যু: মানববন্ধনে হামলা ও মারধরের অভিযোগ

সংযুক্ত আরব আমিরাতে আবার ও সোনার দাম কমেছে

বাগমারার তাহেরপুরে পান বরজে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি

শাড়ি, লুঙ্গি, সোনার গহনা হাঁস, মুরগি গরু-ছাগল হাদিয়া ভন্ড কবিরাজ হায়দার ও ইসমাইলের 

গুরুদাসপুরে চাঞ্চল্যকর মফিজুল ইসলাম হত্যা মামলার অভিযুক্ত আসামি গ্রেফতার

পুলিশ কর্তৃক সাংবাদিক পরিবারে হয়রানি; বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

গঙ্গাচড়ায় দলিলসহ স্বপ্নের নীড় পেলেন ১১৪ পরিবার

ডাসারে সরকারি জমি দখল করে পাঁকা ভবন নির্মাণ; প্রশাসনের রহস্যজনক ভূমিকা

বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন 

শার্শায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৮ জুয়াড়ি গ্রেফতার