বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ

 

মহিউদ্দিন, শাজাহানপুর (বগুড়া) : বগুড়া শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের শাজাহানপুর উপজেলা কমিটিকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৫ ঘটিকায় শাজাহানপুর উপজেলা বিএনপির পার্টি অফিসে উপজেলা জিয়া সাইবার ফোর্সের কমিটিকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানে শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মিশকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। তিনি বলেন,অনলাইন এবং অফলাইনে সমস্ত গুজব প্রতিহত করবে জিয়া সাইবার ফোর্স।শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আসিফ শাহরিয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি সাগর হোসেন,শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক মিরাজ মোহন।

উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন,দেশব্যাপী বিএনপির ডিজিটাল কানেকশন তৈরী করার জন্য কাজ করছে এই সংগঠন। এটি একটি অনলাইন মিডিয়া ও জনকল্যাণমুখী সংগঠন। এই সংগঠন অনলাইন ও অফলাইনে গুজব প্রতিরোধ,তথ্যপ্রযুক্তির মাধ্যমে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাগর মির্জা, জেমী আক্তার, জিহাদ, সোহানুর, তানভীর, সাব্বির, তাহমিদ, মেহেদী হাসান প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতি লিঃ এর সভা অনুষ্ঠিত 

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব   

পাবলিক জমি দখলের অভিযোগে কৈখালী বিজিবি কমান্ডারের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

শিবপুরে আ’লীগের একডজন প্রার্থীর মনোনয়ন জমা

রাণীনগরে আগুনে ৭ বসতবাড়ী পুড়ে ছাই, নিহত ১

ভাটিয়ারী বিজয় স্মরণী ডিগ্রী কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন

ঝিনাইদহে ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

ভারতীয় মিডিয়ার দ্বায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রচার ; উদ্ধার হয়নি এমভি আব্দুল্লাহ

ঝিকরগাছার আলোচিত মানুষ বাবু মাস্টার’র জন্মদিন পালিত

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার