বাংলাদেশ সকাল
বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জয়পুরহাটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণসভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট : জয়পুরহাটে ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

এসময় বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক,জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, এ এইম এম হাসিবুল হক, মোহাম্মদ নিয়ামুর রহমান নিবিড় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নিহত – আহত পরিবারের সদস্যরা।

নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সভায় নিহতদের পরিবার নিয়ে প্রজেক্টরে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।

সভায় নিহত ও আহতদের পরিবার ছাড়াও গণঅভ্যুত্থানে আহতদের পরিবারসহ বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।

স্মরণসভা শেষে নিহত আহতদের দোয়া মাহফিল করা হয়। এছাড়াও জেলায় নিহত ৪ জন ও আহত ৫৩ জন পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে সম্প্রীতি-উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৩ বিজিবির উপহারসামগ্রী বিতরণ 

যশোরে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে শ্রমিক লীগ

রাণীনগরে গ্রেফতার সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় মদ আটক 

পাবনায় বালুভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের বিচার স্থানীয় শালিসি আদালতে, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাঁশে এমপি আজিজ

শার্শার কায়বায় আবারও একই স্থান থেকে ২টি হাতবোমা উদ্ধার

গুরুদাসপুরে বিয়াঘাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 

পারুলিয়ায় পিএসএল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত