বাংলাদেশ সকাল
শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন হযরত আলী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

 

শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: হযরত আলীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার রাতে শেরপুর জেলা শহরের সিংপাড়া মহল্লায় তার নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী বলেন, উন্নয়নের দিক থেকে শেরপুর জেলা অনেক পিছিয়ে আছে। ১৬ বছরে শেরপুরে আওয়ামী লীগের সরকার অনেক কাজ করে নাই। খালি টাকা লুটপাট করে খাইছে। একটা কাজ হলে তার টাকা আগেই ভাগাভাগি করে খেয়ে ফেলতো। সারা বাংলাদেশের প্রতিটি জেলার জন্য ১২শ কোটি টাকার একটা করে ফান্ড ছিলো। যার মধ্যে ৬৩ জেলায় ১২শ কোটির করে একটা প্রকল্পের কাজ হয়েছে। কিন্তু শুধু শেরপুরেই এ প্রকল্পের উন্নয়ন কাজ হয়নি। তা আমি জানার পর থেকেই এ কাজটা করার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি সামনের বছরে প্রথম দিকেই এ কাজ শুরু হবে। এ কাজ হলে শেরপুরের উন্নয়ন কাজ হবে। এগিয়ে যাবে শেরপুর।

তিনি আরো বলেন, শেরপুরকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের চোখকে ফাঁকি দেওয়া খুবই কঠিন। তাদের চৌকস একটা চোখ। আর সাংবাদিকদের চোখে সারাবিশ্ব দেখে। সাংবাদিকদের হাতের কলমে সারাবিশ্ব চলে। একটা জাতি চলে। সাংবাদিকরা একজনকে ওঠাতেও পারে আবার নামাতেও পারে । সাংবাদিকরা আমার খারাপ টায় লিখবে। আর ভালো হলে ভালোটা লিখবে। আমি সকল সাংবাদিকদের হাত জোড় করি এক কাতারে ও এক ব্যানারে দেখতে চাই। আর সকল জাতীয়তাবাদীদের নিয়ে এক ব্যানারে এক কাতারে চলতে চাই।

আপনারাই দেখছেন শেরপুরে কি অবস্থায় আছে। আমরা এটা চাচ্ছি না। এভাবে দেখতে চাচ্ছি না। ৫ তারিখে যে স্বাধীনতা হইছে তাতে শেরপুরে ১৩ জন শহীদ হইছে তাদের আত্মার মাগফেরাত কমনা করি এবং সাড়ে ৪শ লোক আহত হয়েছে। দেশনায়ক তারেক রহমানের আদেশে তাদের অনেকের চিকিৎসা চলছে এবং অনেকে সুস্থও হয়েছে। অনেকেই হাটতে পারতো না এখন হাটতে পারছে। অনেকে চোখ হারিয়ে ছিলো, তারাও এখন দেখছে। আমাদের দলের পক্ষ থেকে আহত সকলের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এসময় শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, জেলা বিএনপি নেতৃবৃন্দ ও শেরপুর জেলা কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের আগেই ‘মার্শা বার্নিকাট, আলেইনা তেপলিৎজ ও ডেরেক হোগানকে দায়িত্ব ছাড়ার নির্দেশ’ 

পটুয়াখালীতে প্রয়াত দুই আ.লীগ নেতার কবর জিয়ারত জাপার নেতা এবিএম রুহুল আমিন

সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মত বিনিময় সভা                                        

ওয়েব ফাউন্ডেশন এর সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ষান্মাসিক মত বিনিময় সভা

সংবাদ টিভির চেয়ারম্যান জুয়েল খন্দকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবী বিএমএসএস’র

জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

ঘর মালিকের বউ গেল রাজমিস্ত্রীর ঘরে আর রাজমিস্ত্রীর বউ আসলো ঘর মালিকের ঘরে

নায্য অধিকার ফিরিয়ে দিতে অসহায় নারীর পাশে ডায়মন্ড হারবারের দুই আইনজীবী 

রায়পুরায় সাংবাদিককে গুলি করে হত্যা চেষ্টা: বিচারের দাবিতে মানববন্ধন

টমটম চালক মোর্শেদ আলমের হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে শ্রমিকলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ