বাংলাদেশ সকাল
সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মাদক মুক্ত নাহলে সমাজ সন্ত্রাসমুক্ত হবেনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড : সমাজ যতদিন মাদকমুক্ত না হবে ততদিন সমাজে সন্ত্রাসমুক্ত হবেনা, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যার যার এলাকা থেকে মাদকমুক্ত করতে হবে, তারপর সমাজে সন্ত্রাস নির্মূল সহজ হয়ে যাবে।

আজ রবিবার ( ০১ ডিসেম্বর) বিকাল ৪ টায় সীতাকুণ্ডের কুমিরা ৩ নং ওয়ার্ডের দক্ষিন মসজিদ্দা যুব সমাজ আয়োজনে মাদকমুক্ত সমাজ চাই দাবীতে এক সমাবেশ ও র ্যালী অনুষ্ঠানে সীতাকুণ্ড মডেল থানার ওসি( তদন্ত) মোঃ আলমগীর প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্হানীয় সামাজিক সংগঠন উদ্দীপ্ত কাফেলার পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক আলীর সভাপতিত্বে ও মোঃ নূরুল আনোয়ারের উপস্হাপনায় এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস মনির, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুদ্দোহা,কুমিরা ইউনিয়ন জামায়াতে ইসলামের সমাজ কল্যান সম্পাদক ও চেয়ারমঢান প্রার্থী মোঃ জসিম উদ্দীন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আব্দুল্লাহ, কুমিরা ৩ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নূরুল মুক্তার মামিন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খুরশেদ আলম।

অনুষ্ঠানে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সিনিয়র সমস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, যুবনেতা সালাউদ্দিন টিটু, মোঃ ইদ্রিস মিয়া সহ সর্বদলীয় ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সভাস্হল থেকে শুরু করে একটি র ্যালী ছোট কুমিরা বাজার প্রযন্ত গিয়ে সমাপ্ত হয়।

বক্তারা বলেন, কুমিরা প্রতিটা ওয়ার্ডে, পাড়ায় মাদকের ছড়াছড়ি, এর মূল নায়িকা হলো মাদক সম্রাগী মিনু, তার বিশাল বাহিনী দিয়ে পুরো ইউনিয়ন মাদক সরবরাহ করে আসছে।আওয়ামীলীগ আমলে স্হানীয় চেয়ারম্যান মোরশেদ চৌধুরীর আশ্রয় প্রশ্রয়ে মিনু বিশাল মাদক আস্তানা গড়ে তোলে। মিনু মদ বিক্রয়ের টাকা দিয়ে আওয়ামীলীগে ১৮ জন কে হজ্ব ও করিয়েছে, মদ বিক্রয়ে যে বিরোধীতা করেছে তাকেই মিনু আক্তার মামলা দিয়ে হয়রানী করেছে চেয়ারম্যানের সহযোগীতায়। স্হানীয় অনেক তরুন মিনুর মিথ্যা মামলায় হয়রানী, জেল খেটেছে।তার এই মাদক অস্তানা আর থাকতে দেয়া যায়না। এতে প্রশাসনের সহযোগীতা চান এলাকাবাসী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ব্রীজ নয়, যেন মরণ ফাঁদ

ময়মনসিংহের ফুলপুরে দরিদ্র প্রতিবন্ধীর জমি দখল ও হু’মকির অভিযোগ

যশোরের অভয়নগরে আদালতে বিচারাধীন বিষয়ে সেনাবাহিনীর নগ্ন হস্তক্ষেপের অভিযোগ

শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা 

দিনাজপুর-ঢাকা হাইওয়ে রোডে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

সভাপতির পদ নিয়ে বিরোধ; সলুয়া আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষের কক্ষে তালা

ঝিকরগাছায় ওপেন হাউজ ডে পালন করল নাভারণ হাইওয়ে থানা পুলিশ

স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ২০, আটক ৬

বদলগাছীতে তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান গফুরের মৃত্যুতে জাতীয় পার্টির সাবেক এমপির শোক