বাংলাদেশ সকাল
শুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

উপদেষ্টা হাসান আরিফ আর নেই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুরে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ নাছির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দুপুরে বাসায় সকলের সঙ্গে খাবার খেতে বসলে হঠাৎ করে স্যার পড়ে যান। এরপর ল্যাব এইড হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর ৩টা ১০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালে রয়েছে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ.এফ. হাসান আরিফ অ্যাটর্নি জেনারেল ছিলেন। এছাড়া তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারেরও উপদেষ্টা ছিলেন।

এ. এফ. হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গংগাচড়ায় মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

শেরপুরে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে ব্যবসায়ী খুন, আহত -৪

বাগমারার যোগীপাড়ায় এমপি এনামুল হকের উন্নয়ন বার্তা নিয়ে যুব মহিলা লীগ

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তারদের দাবী আদায়ের কর্মবিরতিতে ভোগান্তি রোগীদের 

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা

গ্রিন এন্ড ক্লিন নারায়নগঞ্জ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

তফসিল ঘোষনায় সীতাকুণ্ডে উপজেলা আ.লীগ সভাপতি বাকেরের নেতৃত্বে আনন্দ মিছিল

শরীয়তপুরে শিশু অপহরন, মুক্তিপন না পেয়ে হত্যা; আটক -৪

নাটোরে হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপ্ত

সি আই এস এর উদ্যোগে নেটওয়ার্কিং পার্টনারের সক্ষমতা বৃদ্ধিকরন সভা অনুষ্ঠিত