বুলবুল আহমেদ, নেত্রকোনা : কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আই এস)এর উদ্যোগে গত দুইদিন ব্যাপী ১৩ ও ১৪ই মে ২০২৫ ইং নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার বারহাট্রা ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে নেটওয়ার্কিং পার্টনারের সক্ষমতা বৃদ্ধিকরন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম ফারুক আহমেদ প্রধান শিক্ষক নিশ্চিন্তপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী প্রগতি সংঘের প্রকল্প পরিচালক সুরজিত কুমার ভৌমিক, শামীম হোসেন এবং স্থানীয় প্রতিনিধিগণ ও এনজিও ব্যাক্তিবর্গ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সি আই এস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত সভায় সভাপতিত্ব করেন সি আই এস প্রকল্প কর্মকর্তা মোঃ গোলাম রসুল।
সঞ্চালনায় সাম্প্রতিক সময়ের দুর্যোগ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত তীব্র তাপপ্রবাহের প্রভাবে এলাকার মানুষের যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়ে আলোচনা ও পার্টনারদের সক্ষমতা বৃদ্ধিকরন সভা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি জনাব গোলাম ফারুক আহমেদ সি আই এস এর উদ্যোগে আয়োজিত দূর্যোগ বিষয়ক নেটওয়ার্কিং পার্টনারের সক্ষমতা বৃদ্ধিকরন সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাস পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
তিনি সি আই এস এর প্রশংসা করে বলেন,-এই ধরনের দুর্যোগ বিষয়ক কার্যক্রম স্থানীয় স্টেকহোল্ডার তথা এলাকার লোকজনের সহায়ক হবে এবং সি আই এস এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত অংশগ্রহণকারীদের দুর্যোগ সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিশেষে উপস্থিতিদের গ্ৰুপ আলোচনার মাধ্যমে তাদের মতামত গ্ৰহন করা হয়। সকলেই সি আই এস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















