বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে সাবেক সেনা সদস্যসহ ৪জন আটক, দুটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। এর মধ্যে একজন কাউন্সিলর ও এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য রয়েছেন। রোববার গভীর রাতে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকার মোজাহার মন্ডলের ছেলে মোঃ মিজানুর রহমান (৫২), চুড়ামনকাঠি এলাকার আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ (৪৫), চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়ার মগরেব আলীর ছেলে মোঃ গোলাম মোস্তফা (৪৫) ও পুড়াপাড়ার আবু খায়েরের ছেলে মোঃ রকি বিশ্বাস (৩০)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় কতিপয় সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর ডিবি পুলিশের একটি টিম রাত ১২টার দিকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা একটি মাইক্রোবাসযোগে পালানোর চেষ্টাকালে ৪জনকে আটক করা হয়। পরে তল্লাশীকালে তাদের হেফাজত থেকে দুটি বিদেশী পিস্তল, ৩রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মিজানুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভবন অনুমোদনে জালিয়াতি, জানে আলমের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়াণা

শেরপুরে সাংবাদিককে জেলের ভাত খাওয়ানোর হুমকি

রাশিয়ার জন্য খুলে দিলো ইরানের আকাশসীমা, মানতে হবে শর্ত

রাণীশংকৈলে ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা গ্রেফতার-৫

চট্টগ্রামে চাঞ্চল্যকর আজাদ হত্যা ; জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ 

ফাইল ফুটেজ

স্বরাষ্ট্রমন্ত্রী আগমন উপলক্ষে ব্যাস্ত সময় পার করছেন আ.লীগ নেতা আবুল হোসেন পাড়।

ক্যাব জয়পুরহাট জেলা শাখার  উদ্যেগে মানববন্ধন ও জাতীয় ভোক্তা অধিকার বরাবর স্মারক লিপি প্রদান 

ঈদগাঁও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ 

ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভালো নেই উপকূলীয় জেলেরা !