বাংলাদেশ সকাল
সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কর্ণফুলীতে “রঙিন মলাটে নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত” বই উৎসব উদযাপন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ

ওসমান হোসাইন,কর্ণফুলী॥ কর্ণফুলী উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক এবং মাদ্রাসার ছাত্র -ছাত্রীদের মাঝে নতুন বছর-২০২৩ খ্রিষ্টাব্দ নতুন বই,নতুন ঘ্রাণ। রঙিন মলাটে নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত হয়ে উঠে ক্ষুদে শিক্ষার্থীরা।

১জানুয়ারী রবিবার সকালে বাংলাদেশের ৪৯০ তম কর্ণফুলী উপজেলা স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। কোমলমতি শিশুদের হাতে বই তুলে দিতে উপজেলার স্কুলে স্কুলে ছিল ছোট-বড় পরিসরের আয়োজন।

স্কুলে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা পরিষদ ও উপজেলা আ”লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী।

শুরু হয় বই উৎসব নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসময় স্কুল মাঠ জুড়ে নতুন বই হাতে হাতে শিক্ষার্থীরা আনন্দ উচ্ছাসে মেতে উঠে।আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় ক্ষুদে শিক্ষার্থীদের নৃত্য ও আবৃত্তি এবং গানে মাধ্যমে। অভিভাবকরা খুশি হন বছরের শুরুতেই তাদের সন্তানদের উৎসব উদ্দীপনায় আনুষ্ঠানিকভাবে হাতে নতুন বই দেখতে পেয়ে।

এদিকে চরলক্ষ‍্যা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বই উৎসবে কর্ণফুলী উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মামুনুর রশিদ সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, কর্ণফুলী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ‍্যা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান তালুকদার,কর্ণফুলী থানা অফিসার ইনর্চাজ(ওসি) দুলাল মাহমুদ,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, জনস্বার্থ প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, মৎস্য কর্মকর্তা স্বপন কুমার দে, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিদ‍্যালয়েল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক প্রতিনিধি প্রমূখ ।

এদিকে উপজেলায় বই উৎসবে বিভিন্ন স্কুলে-মাদ্রাসায় অনুষ্ঠিত আয়োজনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যববস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক,স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফারুক চৌধুরী বলেন,জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে শিক্ষা বিস্তারের পাশাপাশি দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছে দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকারের শিক্ষা বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশি পাসপোর্টযাত্রী আটক  

নাড়াগাতীতে গভীর রাতে দরজা ভেঙ্গে গৃহবধুর ঘরে ঢোকার চেষ্টা ইউপি মেম্বারের, হামলা করে পালিয়ে রক্ষা

শার্শার অগ্রভুলোট সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

রাণীনগরে প্রশিকার গাছের চারা বিতরণ

পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ : মুসল্লির মৃ’ত্যু 

নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যু বার্ষিকী ৯ই জুন পালনে সভা

শেরে বাংলা গোল্ডেন এ্যাওর্য়াড সম্মানে ভূষিত হলেন প্যানেল চেয়ারম্যান ডাঃ মোঃ এজাজ

রাণীশংকৈলে বিনামূল্যে ৪৬০০ কৃষক পেলো ধানের বীজ ও সার 

নলডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

২০ বছর পালিয়ে থাকার পর দলবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামী গ্রেফতার