বাংলাদেশ সকাল
সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা)॥ বরগুনার  আমতলীতে সড়ক দুর্ঘটনায় রাজু (৬০) নামের একজন নিহত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার সিকদার বাড়ি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া চাওড়া ইউনিয়নের উত্তর ঘটখালী গ্রামের বাসিন্দা।

আমতলী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও স্থানীয সূত্রে জানা যায়,ফজরের নামাজ শেষে খেতের ধান চাষের নাড়া কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ি ওই বৃদ্ধকে ধাক্কা দেয় বলে ধারণা করেন তার পরিবারের লোকজন।

স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থানে এসে আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে, এম মিজানুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডোমারে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নীলফামারী জেলায় ২৪ ঘন্টায় ১১জন গ্রেপ্তার

শার্শায় গাছ থেকে পড়ে মৃত্যু

বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী শাখার আহ্বায়ক কমিটির সাথে উপজেলা নির্বাহী অফিসারের সৌজন্য সাক্ষাৎ 

সেনাবাহিনী প্রধানের বগুড়া এরিয়া পরিদর্শন

সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠন: জুয়েল সভাপতি, আশু সম্পাদক

রোজা না আসতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম; উত্তাপ ছড়াচ্ছে শীতের সবজি

ফলক ভাঙতে গিয়ে মই পিছলে পড়ে যাওয়া ছাত্রদলকর্মী বেঁচে আছেন

বিএমএসএস এর উখিয়া উপজেলা কমিটির সভাপতি আয়াজ রবি সা. সম্পাদক কামরুন তানিয়া

কুলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সামছুর জামানের বিরুদ্ধে ৫ম বার বলৎকারের অভিযোগ