বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে প্রতারণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৩ ৯:৩৪ পূর্বাহ্ণ

এনামুল হক ছোটন॥ আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পুটিজানা ইউনিয়নের ভূমিহীন ও দু:স্থদের সাথে প্রতারণার মাধ্যমে ৪২ জনের কাছ থেকে ২ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে জামান মিয়া নামের এক প্রতারক।

র‌্যাব-১৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার ১ জানুয়ারী রাত ১০ টায় ময়মনসিংহ সদরের বাড়ার পাড় এলাকা থেকে মোঃ নুরুল ইসলামের ছেলে প্রতারক মোঃ জামান মিয়াকে গ্রেফতার করেছে। গতকাল ২ জানুয়ারি র‌্যাব-১৪ এর উপ-অধিনায়ক মেজর শিশির মাহমুদ তালুকদার প্রেসব্রিফিং করে এ তথ্য জানান।

প্রতারক আসামীর কাছ থেকে দুইটি কম্পিউটারের লেখা কাগজ, প্রধানমন্ত্রী কার্যালয় আশ্রয় -২ প্রকল্প তেঁজগাও, ঢাকা লেখা সম্বলিত শেখ হাসিনার উপহার ৪৪ জন ব্যাক্তির নামের তালিকা, ৪৫ টি জাতীয় পরিচয়পত্র এবং একটি চেক উদ্ধার পূর্বক জব্দ করেছে।

প্রেসব্রিফিং তিনি আরও জানান, আসামী জামান মিয়া দীর্ঘদিন যাবত গ্রামের দরিদ্র নিরীহ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা হাতিয়ে নেয় ।

ভুক্তভোগীরা ফুলবাড়ীয়া উপজেলার নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করলে প্রতারনার বিষয়টি জানতে পারে। অসহায় দু:স্থ মানুষের কাছে খুব সামান্য টাকা হলেও প্রকৃতপক্ষে ভূমিহীন মানুষের জন্য এই টাকা যোগাড় করা খুব কষ্টসাধ্য।

র‌্যাব-১৪ জানায় ধৃতআসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপারের জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন

সীতাকুণ্ডের হাম্মাদিয়া কবরস্থানে গাছে ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার

রাণীশংকৈলে সাবেক ইউপি চেয়ারম্যান লিটনের জানাজা ও দাফন সম্পন্ন 

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন 

নাটোর বাগাতিপাড়ার প্রতারক অন্তরার বিচারের দাবিতে বিক্ষোভ

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ 

শেরপুরে কোটাবিরোধী আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ সাংবাদিকসহ আহত-২০

মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত

বোদায় তারুণ্যর উৎসবে বর্ণাঢ্য র‍্যালি, প্রীতি ফুটবল ম্যাচ

গুরুদাসপুরে বস্ত্র মালিক সমিতির কমিটি গঠন