বাংলাদেশ সকাল
সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

 

রবিউল হক বাবু (ফুলপুর) ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ১০জন ভিক্ষুককে পুনর্বাসনে জন্য ৬ জানুয়ারি বেলা ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভিন্ন ভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, পিআইও আশীষ কর্মকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ উপকারভোগী শাহজাহান মিয়া, আমেনা খাতুন, জোবেদা খাতুন, রহিমা খাতুন, ফাহিমা আক্তার, আঃ খালেক, হাজেরা খাতুন, নাসিমা আক্তার, জরিনা খাতুন এবং কুলছুম সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ ।

বিতরণকালে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘ভিক্ষাভৃত্তি কোন পেশা নয়, ভিক্ষা করে দারিদ্র্য দূরীকরণ করা যায় না। তাই ফুলপুর উপজেলার ১০ জন ভিক্ষুকে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনে স্থানীয় কর্মসংস্থানের জন্য ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে উপকরণ প্রদান করা হয়েছে।

সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান বলেন, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” নীতিমালা ২০১৮ অনুসারে ভিক্ষুক জরিপ করে ১০ জন ব্যক্তির আর্থ-সামাজিক, শারীরিক, দৃষ্টিভঙ্গী ও মনোভাব যাচাই করার প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার উপকরণ বিতরণ করা হয়। ৩ জনকে বাছুরসহ গাভী, ২ জনকে ব্যাটারি চালিত ভ্যানগাড়ী, ১ জনকে ব্যাটারিচালিত রিক্সা, ১জনকে ৩ বাচ্চা সহ ছাগল, ১ জনকে মু‌দি দোকান ও ব‌্যবসা প‌রিচালনার জন‌্য নগদ ১০ হাজার টাকা, ১ জনকে চেপা, শুট‌কির ফে‌রি দোকানসহ নগদ ৫ হাজার টাকা এবং আরেক জন‌কে কাচামা‌লের দোকানসহ ব‌্যবসা প‌রিচালনার জন‌্য নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়।

পরিশেষ সুবিধাভোগীরা উপকরণ পেয়ে উচ্ছ্বাসিত স্বরে বলেন, আমাদের আর ভিক্ষা করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। এটা আমাদের জীবনের জন্য বড় পাওয়া।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

ফ্যাসিবাদের সমর্থক কেউ সরকারে থাকতে পারবেন না, বললেন সমন্বয়কেরা

বরগুনায় কাফনের কাপড় বেঁধে পলিটেকনিকের শিক্ষার্থীদের গনমিছিল

সা’দ পন্থীদের নিষিদ্ধের দাবীতে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিসভা 

গঙ্গাচড়ায় রাতভর অভিযানে ১৮ জুয়াড়ী ও যুবলীগ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে জশনে জুলুসে লোকে লোকারণ্য 

আত্রাইয়ে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন 

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাণীশংকৈলে ৪র্থ পর্যায়ে ১৬০টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর