বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে প্রবাসীর কেয়ারটেকারের নিকট চাঁদা দাবী ও হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত্যু নূর মিয়া চৌধুরীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী শাহ শুবা চৌধুরী গংদের মালিকানা ফিসারীতে মাছ শিকারেরবাঁধা নিষেধ করে একই গ্রামের লুবন চৌধুরী ও তাদের লোকজন। মাছ শিকার ও ধানী জমি চাষ করতে হলে দিতে হবে চাঁদা। দাবীকৃত চাঁদা না দিলে জমি ও ফিসারিতে মাছ চাষ করতে দিবেনা লুবন, খলিলসহ বিবাদীরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় শাহ শুবা চৌধুরীগংদের কেয়ারটেকার, ফিসারীতে কর্মরত ম্যানেজার ও শ্রমিকদের উপর হামলা করেন লুবন, খলিল ও তাদের লোকজন।

এই ঘটনায় প্রবাসী শাহ সুবা চৌধুরী ,শাহ শাহাব চৌধুরী ,শাহ ইদুজ্জোহা চৌধুরীগংদের কেয়ারটেকার তাদের চাচাত ভাই আফাজ চৌধুরী বাদী হয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামের লুবন মিয়া চৌধুরী, ইয়াওর মিয়া চৌধুরী, খলিল মিয়া চৌধুরী, নাইম মিয়া চৌধুরী, সায়েক মিয়া চৌধুরী, ছাতির মিয়া চৌধুরী ও শানুর মিয়া কে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৪, তারিখ ২৩/০১/২০২৫ ইং।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, লন্ডন প্রবাসী সুবা মিয়া চৌধুরী ও ভাইরা দীর্ঘদিন যাবত সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন। মামলার বাদী আফাজ চৌধুরী লন্ডন প্রবাসী সুবা মিয়া চৌধুরীদের আপন চাচাতো ভাই হিসাবে তাহাদের মালিকানাধীন জায়গা জমিন ও সম্পত্তি দীর্ঘদিন যাবত দেখা শোনাসহ রক্ষণাবেক্ষণ করিয়া আসিতেছেন। মামলার অভিযোগে বাদী আরো উল্লেখ করেন, বিবাদীগণ এলাকায় এক দলভুক্ত উগ্র, দাঙ্গাবাজ, চাঁদাবাজ, খারাপ চরিত্রের লোক, পরধন লোভী ও সন্ত্রাসী হিসাবে পরিচিত। শাহ সুবা চৌধুরী প্রবাসে থাকায় বিবাদীগন তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি সহ চাঁদা দাবি করিয়া খুন খারাপি করার জন্য আক্রমণ করে। গত ২১ জানুয়ারি রাত অনুমান সাড়ে ১১ ঘটিকার সময় আমি শাহ সুবা চৌধুরীরগংদের মালিকানা ফিসারিতে কাজে ছিলাম এ সময় লুবন, খলিল সহ তার লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে নিয়ে আমি ও আমার ফিসারীতে কর্মরত লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়ে ৫-৬ জন কে আহত করে। বিবাদীগন এ সময় ফিশারিতে থাকা জাল, ঠেলাগাড়ি ও দুটি পানি সেচের মেশিনসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। মামলার বাদী মোঃ আফাজ চৌধুরী জানান, বিবাদীদের বিরুদ্ধে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে ও জগন্নাথপুর থানায় অত্যা, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। বিবাদীগন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও খারাপ চরিত্রে লোক। বিবাদীদের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ ও আমাদের ফিসারীতে কর্মরত লোকজন অতিষ্ঠ। বিবাদীগন আমার লন্ডন প্রবাসী চাচাত ভাই ও তাদের পরিবারের সদস্যদের দেশে আসলে হত্যা করে ফেলবেন বলে বিভিন্ন মাধ্যমে কাফনের কাপড় দেখিয়ে হুমকি দিয়ে আসছে। তাদের ভয়ে আমার চাচাত ভাই লন্ডন প্রবাসী শাহ শুবা চৌধুরী ,শাহ শাহাব চৌধুরী ,শাহ ইদুজ্জোহা চৌধুরী এবং তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশ আসছেন না।

হুমকির বিষয়ে মোঃ রাহিম মিয়া চৌধুরী থানায় সাধারণ ডায়েরীভুক্ত করেন। পরে জগন্নাথপুর থানা উক্ত বিষয় তদন্ত করে নন এফ আই আর নং ৯৭/২০২৪ইং মূলে প্রতিবেদন আদালতে প্রেরন করেন। এই ছাড়াও বিবাদীদের বিরুদ্ধে আদালতের হত্যা মামলা ২৭৬/২৪ ও জগন্নাথপুর থানার মামলা নং ১,তারিখ ০১/১১/২০২৪ইং চলমান রয়েছে।

বিবাদীগন আইনের তোয়াক্কা না করে এলাকায় গায়ের জোরে চলাফেরা করে। বর্তমানে বিবাদীদের ভয়ে আমার পরিবার ও ফিসারীর কর্মরত লোক জন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

বিবাদীদের বিরুদ্ধে দ্রুত আইগত ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবী জানাই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

‘ডিজিটাল বাংলাদেশ’ সফল বাস্তবায়নের পর লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ’ : আলহাজ্ব এস এম আল মামুন

পাথরঘাটায় বিটিসিএল এর সরকারি ভবনে চামড়ার গুদাম, দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ

পুলিশের উপস্থিতিতে বাড়ি-ঘরে হামলার অভিযোগ 

ট্রাম্প প্রশাসনে যে পদ পাচ্ছেন ইলন মাস্ক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‌্যালি ও আলোচনা সভা

নাটোরে ৮ জামায়াত কর্মী আটক

ঝিনাইদহে গণপুর্ত বিভাগের পরিত্যাক্ত ১০ একর জমিতে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের দাবী

বাগাতিপাড়া স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কাশিয়ানীতে খুন ও ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত, কাভার্ড ভ্যানে আগুন ও মহাসড়ক অবরোধ