বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে ৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ তিন জন মাদক কারবারিকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আতাইকুলা পাগলীর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার খট্টেশ্বর পশ্চিম পাড়া গ্রামের বাবু প্রামানিকের ছেলে নয়ন প্রামানিক (২২), একই গ্রামের আজিজ টিকাদারের ছেলে সাদ্দাম টিকাদার (২৮) ও মহসিন আলীর ছেলে সাবু আলী (৩৪)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, উপজেলার আতাইকুলা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে। এসময় তিন জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আটককৃত তিন জনের বিরুদ্ধে দেশের বিভন্ন থানায় পৃথক পৃথক একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারীর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

হজ্জ যাত্রীরা ৮ দিনে চট্টগ্রাম থেকে জেদ্দায় যাবেন; প্রস্তুত ‘এমভি বে- ওয়ান’

বঙ্গবন্ধুর জন্মদিনে ১০৩ জনের রক্তদান, প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের রাব্বী

৭ই জুলাই বৃটেনের বার্মিংহামে ‘মৌলভীবাজারী মিলনমেলা ২০২৪’  সফল করতে কার্ডিফে রোড শো অনুষ্ঠিত

ঝিকরগাছায় প্রভাবশালীদের অবৈধ দখলে মহাসড়ক ও ফুটপাত : নিরব ভূমিকায় স্থানীয় পৌর প্রশাসক ও নাভারণ হাইওয়ে থানা

রাণীশংকৈলে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ 

বড়াইগ্রামে চুরির ১৬০ বস্তা চালসহ ট্রাক উদ্ধার

বগুড়ায় সান্তাহার ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু !

মসজিদের সংস্কার,উন্নয়নের জন্য আ জ ম নাছির উদ্দিনের চেক হস্তান্তর

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার আয়োজনে প্রয়াত চন্দন কুমার বিশ্বাসের স্মরণে সভা ও মধ্যাহ্নভোজ