বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রধানমন্ত্রীর সুস্থতা ও মরহুম ছাত্রলীগ নেতৃবৃন্দের মাগফেরাতে জেলা ছাত্রলীগের খতমে কোরআন ও দোয়া মাহফিল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগের মাসব্যাপী আয়োজনের ২য় দিনে ছাত্রলীগের প্রতিষ্ঠালগ্ন থেকে যেসকল নেতাকর্মীরা মৃত্যবরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে খতমে কোরআনসহ দোয়া মাহফিল করা হয়।

৫ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শতাধিক কোরআন হাফেজদের নিয়ে খতমে কোরআন এবং দোয়া মাহফিল করা হয়। দোয়া মোনাজাত শেষে হাফেজদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ বাঙ্গালী জাতির ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জাতির বিভিন্ন আন্দোলনে প্রাণ দিয়েছেন ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী। সেই ধারা অব্যাহত রাখতে দেশরত্ন শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। তাই আজকের এই খতমে কোরআন ও দোয়া মোনাজাত।”

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, “বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এখন কেবল আওয়ামীলীগের অভিভাবক নয়, তিনি সার্বজনীন গোটা দেশের অস্তিত্বের একমাত্র ভরসাস্থল। তাই ছাত্রলীগের মাসব্যাপী আয়োজনে দেশরত্নের সুস্থতা কামনা করে স্মার্ট বাংলাদেশ গঠনে পাশে থাকতে চাই ছাত্রলীগ।”

দোয়া মাহফিলে জেলা ছাত্রলীগ এবং অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের নেতৃত্বে মাসব্যাপী আয়োজন রাখা হয় বলেও নেতৃবৃন্দরা জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৮০০ পিছ ইয়াবাসহ আটক

শিবপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ইয়াবা মামলার পলাতক আসামী মোহাম্মদ আলী গ্রেফতার 

কালিয়ায় আনিস হত্যাকান্ডের জেরে আসামী পক্ষের বাড়ী ভাংচুর ও লুটপাট

শ্যামনগরে সুশীলনের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পেশাদারিত্বকে সমুন্নত রেখে সত্য প্রকাশে আপোষহীন ভূমিকা পালনের প্রতিশ্রুতি; সদর উপজেলা প্রেসক্লাবের জরুরী সভায় বক্তারা

পাইকগাছায় তিন দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’২৫ উদ্বোধন

যশোর শিক্ষা বোর্ডের চাকরিচ্যূত কর্মচারী সালামের স্ত্রী গ্রেপ্তার

মাহমুদুল হাসান বাপ্পী জয়নগর এম ইউ সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত

নোয়াখালীতে চারটি পলিথিন কারখানায় জরিমানা, জব্দ ৪ হাজার ৬৩৭ কেজি পলিথিন