বাংলাদেশ সকাল
সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

এতিমখানার এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটালেন জেলা প্রশাসক না’গঞ্জ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

এতিমখানার এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বায়তুল আমান সরকারি শিশু পরিবার (বালক)-এ এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক হৃদয়গ্রাহী ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার, ১৭ মার্চ এ ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নুর, জেলা সমাজকল্যাণ অফিসার, জেলা তথ্য অফিসার, জেলা প্রশাসকের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় জেলা প্রশাসক মহোদয় ৮০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি প্রদান করেন। তাঁর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“এই সমাজে যারা পিছিয়ে পড়েছে, তাদের এগিয়ে নিতে হবে। যদি আমরা তাদের দূরে ঠেলে দিই এবং কাছে না টানি, তাহলে তারা বড় হবে ঠিকই, কিন্তু তাদের প্রকৃত বিকাশ ঘটবে না।”

তিনি আরও বলেন, “যারা এখানে এতিম হিসেবে উপস্থিত আছে, তারা মূলত এতিম নয়। তাদের পাশে সুখে-দুঃখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সর্বদা আছে।”

জেলা প্রশাসক সকলকে দুঃখ ভুলে হাসি-খুশি থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলের জন্য দোয়া করা হয় এবং একসঙ্গে ইফতার সম্পন্ন করা হয়।

এই মহতী আয়োজনে অংশগ্রহণকারী সকলের মধ্যে এক বিশেষ আনন্দের অনুভূতি বিরাজ করছিল, যা ঈদের উৎসব ও রমাদানের মহত্ত্বকে আরও অর্থবহ করে তুলেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ভাসছে ঈদগাঁওয়ের গ্রামীন জনপদসহ আলমাছিয়া মাদ্রাসা সড়ক 

চীনের দাদাগিরি বন্ধ করতে সমুদ্র পথে শক্তি বাড়ালো ভারত

পটুয়াখালীতে শ্রমিকের দা’য়ের কোপে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি স্কুলটি দীর্ঘ ৯ বছরেও পরিপূর্ণ ভাবে চালু হয়নি

জগন্নাথপুর বাজারে ১০ বছর পর ব্যবসায়ীর দোকান ঘর উদ্ধার 

কিস্তি দিতে না পারায় গ্রাহককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা এনজিও কর্মীর

শেরপুরে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন হুইপ আতিক

দেবহাটায় মৎস্য ঘেরে চুরি, লুটপাট ও ভাঙচুর

রাণীশংকৈলে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রীর সঙ্গে ৯টি রাজনৈতিক দলের প্রতিনিধির সাক্ষাৎ