বাংলাদেশ সকাল
সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডোমারে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

 

তানভীর রশীদ তূর্য, ডোমার নীলফামারী :

শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের আহ্বানে ‘দ্য গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি সফলের লক্ষ্যে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ই এপ্রিল) সকাল ১১টায় উপজেলা শহরের বাটার মোড় থেকে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাটার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য প্রদান করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার আহমাদুল হক মানিক, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল হক, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি মাহমুদ বিন আলম, ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনী সুফী, তরুণ ইসলামী আলোচক মাওলানা আবু সাঈদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ, রেদোয়ানুল আমিন রিফাত প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর বর্বরোচিত হামলায় নিন্দা সহ বাংলাদেশে ইসরায়েলি সকল পণ্য বয়কটের আহ্বান জানান তারা।

উল্লেখ্য যে, ফিলিস্তিনিদের আহ্বানে দ্য গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক মিছিল কর্মসূচি পালন করেছে সাধারণ মুসলিম জনতা। এছাড়াও বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান স্ব-উদ্যোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বিশালের পরিবারকে ইউএনও রোমানা রিয়াজের ঈদ উপহার 

রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ১ সক্রিয় সদস্য গ্রেফতার, চোরাই মোবাইল উদ্ধার

যশোর শহরে প্রকাশ্যে ছিনতাই ঠেকাতে গিয়ে জীবন হারলো এক যুবক

জেলা প্রেসক্লাব, পটুয়াখালীর উদ্যোগে এতিমখানা ও বৃদ্ধাশ্রমে ইফতার ও দোয়া অনুষ্ঠান

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে লিফলেট বিতরণ

সিলেট খাদিমনগর চা বাগানে অবাধে বিক্রি হচ্ছে মাদক, চলছে জুয়া 

শেরপুরে নালিতাবাড়ীতে ১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

ঝিনাইগাতীতে এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডাসারে দিনদুপুরে ডাকাতি ॥ অন্তঃসত্বা নারীসহ আহত-২ 

নাঃগঞ্জ-২ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন আলহাজ্ব ইকবাল পারভেজ