বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ২টি পরিত্যক্ত পাইপগান উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৫, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর :

যশোরের শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ১নং কলোনী তালতলা মাঠ এলাকায় ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন মুহম্মদ ইমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ রুটিন ডিউটির সময় গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ওই এলাকার আজিজুর রহমানের ধানক্ষেতে পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটসহ যার দৈর্ঘ্য ২ ফুট এবং অপরটি কাঠের বাটসহ দুই খণ্ডে বিভক্ত যার দৈর্ঘ্য ২ ফুট ২ ইঞ্চি।

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ জিডি করা হয়েছে। যার জিডি নং ৩৫৭। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি কিংবা কোনো সুনির্দিষ্ট ব্যক্তির সংশ্লিষ্টতা শনাক্ত হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারার বিভিন্ন মাদ্রাসায় তাহেরপুর পৌর মেয়রের শীতবস্ত্র বিতরণ

ঝিকরগাছার বোধখানা মহিলা দাখিল মাদ্রাসার অপকর্মের শেষ কোথায় ?

চট্টগ্রামের ফয়েজ লেকে সংবাদ সংগ্রহকালে গণমাধ্যম কর্মীদের উপর হামলা, গ্রেফতার ৩

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি চাল কেনায় ব‍্যবসায়ী আটক, ১৪৮ মণ চাল উদ্ধার

গোপালপুরে পৌর আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

যশোর জেনারেল হাসপাতারে শিশু ওয়ার্ডে ২০ শয্যার বিপরীতে ভর্তি প্রায় তিনগুণ

ডিমলায় সাংবাদিক আতিকসহ পরিবারের উপর হামলা

ঈদগাঁওতে ২৮ অক্টোবরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোটরসাইকেল চুরির অভিযোগে গনধোলাইর শিকার সাবেক শ্রমিকলীগ নেতা

ভারতের শ্রীনগরে শুরু হয়েছে জি ২০টি : শান্তি ও ভাতৃত্বের বার্তা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা