বাংলাদেশ সকাল
রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেহেরপুরে হিজড়া অপহরণ ও নির্যাতন মামলায় দুই হিজড়া কারাগারে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ

স্বপন আলী, মেহেরপুর॥ হিজড়া সম্প্রদায়ের পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর থেকে সন্ধ্যা ও রুবিনা নামের দুই হিজড়াকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় রেখা ও সোহাগী নামে দুই হিজড়াকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার ৮ জানুয়ারি দুপুরের দিকে রেখা ও সোহাগী আদালতে হাজিরা দিতে আসলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তারিক হাসান ওই হিজড়া ২জন কে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর হিজরা সম্প্রদায়ের পূর্ব শত্রুতা জের ধরে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর থেকে সন্ধ্যা ও রুবিনা নামের দুই হিজড়াকে অপহরণ ও নির্যাতনের পর তাদের অচেতন অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঐ ঘটনাই মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়।

লিখিত অভিযোগে জানানো হয়, প্রতিদিনের ন্যায় ২৫ ডিসেম্বর সকালের দিকে মেহেরপুর গোহাট পাড়ার বাসিন্দা হিজরা সুরভী, সন্ধ্যা ও রুবিনা মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে নিজেদের কাজে রওনা দেন। সুরভী, সন্ধ্যা ও রুবিনা শ্যামপুর গ্রামের ছেলে নাচানোর কাজ শুরু করার পরপরই রেখা, সোহাগী, শিমরান, সুবর্ণা, লতা, শিপন সহ ১০-১২ জনের অপর একটি হিজড়ার দল তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা সুরভী সন্ধ্যা ও রুবিনাকে মারধর করে সন্ধ্যা ও রুবিনাকে অপহরণ করে নিয়ে যায়।

খবর পেয়ে মেহেরপুরের হিজড়ার গুরুমা সীমা হিজড়ার নেতৃত্বে অন্যান্য হিজড়ারা মেহেরপুর সদর থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। ঐদিন বিকেলের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের অনুরোধে চুয়াডাঙ্গা পুলিশ চুয়াডাঙ্গার সাত গাড়ি এলাকা থেকে সন্ধ্যা ও রুবিনা কে অচেতন অবস্থায় উদ্ধার করে মেহেরপুরে পাঠিয়ে দেন

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় স্বামীর দাফনে বিলম্ব, এসএসসি পরীক্ষা দিতে দেয়নি স্ত্রীকে

গঙ্গাচড়া স্পোর্টস একাডেমির আন্তর্জাতিক স্বীকৃতি: FIFA-AFC ওয়ান স্টার লাইসেন্স অর্জন

জেলা প্রেসক্লাব, পটুয়াখালীর উদ্যোগে এতিমখানা ও বৃদ্ধাশ্রমে ইফতার ও দোয়া অনুষ্ঠান

নারীর অস্তিত্ব ও অধিকার : প্রসঙ্গ নারী দিবস 

পটুয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

যশোরে নতুন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ

ভাষাসৈনিক আবুল কালাম আজাদের ২৩’তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল 

ডাসারে দিনমজুর মানুষের মাঝে ছাতা, গ্লুকোজ, স্যালাইন ও পানির পট বিতরণ 

গুরুদাসপুরে প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে নিউইয়র্কে সমাবেশ ও মিষ্টি বিতরন