বাংলাদেশ সকাল
রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রথম আলোকে চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহ’র ; জীবন থাকতে আ.লীগকে ফেরানোর উদ্যেগ সফল হতে দিবেন না

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ১:৩৭ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ সকাল ডেস্ক :

হাসনাত আব্দুল্লাহ’র বিলাসী জীবনযাপন নিয়ে প্রথম আলোর “হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন” শীর্ষক লেখাকে চ্যালেঞ্জ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন, এসময় তিনি আ.লীগকে ফেরানোর উদ্যেগ জীবন থাকতে সফল হতে দিবেনা বলে জানান দেন।

ফেসবুক পোষ্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন,

প্রথম আলো আজ শিরোনাম করেছে “হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন”। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসি জীবনযাপন করি।

দিল্লী থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন। থামার হলে তো সেদিনই থেমে যেতাম। ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না।

থামার হলে আপনাদের মতোই ভারত বা র এদের তাবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এতো যুদ্ধ করার দরকার ছিল না আপনাদের সাথে মিলে মিশেই বিলাসি জীবন বেছে নিতে পারতাম।

আমি সেটা করিনি এবং করবও না। যতই তথ্যসন্ত্রাস করেন আমি ভারত আর র এর বিরুদ্ধে কথা বলা থামাবো না, আওয়ামী লীগ ফেরানোর কোন উদ্যোগ জীবন থাকতে সফল হতে দিব না।

আমি কত বিলাসি জীবনযাপন করি সেটা সবাই জানে। আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করি ট্যাক্স রিটার্ন সবকিছুই একসেস করা যায়। আপনারাও একসেস করতে পারতেন কিন্তু আপনারা করেননি। চ্যালেঞ্জ করে বলছি গতকালের মিটিংএ আমার এসব বিষয়ে কোন কথাই হয়নি, প্রশ্নও হয়নি। অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন।

আমি আবারও চ্যালেঞ্জ করছি আমি কারও কাছ থেকে এক টাকা নিয়েছি এটা কেউ প্রমাণ করুক। যেকোন ভাবে। সরকারি-বেসরকারি যেকোনো গ্রহনযোগ্য প্রক্রিয়ায় তদন্ত হোক। আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না।

প্রথম আলো বারবারই এ দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে।ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। র এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্যসন্ত্রাস কাকতালীয় হতে পারে না।

এসব তথ্যসন্ত্রাস দিয়ে আমাকে থামানো যাবে না। যতদিন দেহে প্রাণ আছে আমি এই দেশে দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাবো। তাতে আমার রাজনীতি যদি না থাকে, আমাকে যদি মাইনাস করা হয়, হোক।

আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত, র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এ লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

উত্তর চাম্বল সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে বিএমএসএস’র মানববন্ধন

রংপুরে ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাটোরে কিডনী রোগ প্রতিরোধে সচেতনতা সভা ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

তিস্তা ও ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে, বন্যায় ভাসতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু জেলা

জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুরে আওয়ামী লীগের আলোচনা সভা

জাতিসংঘের সাধারণ অধিবেশনে নরেন্দ্র মোদীকে কসাই বললেন পাক বিদেশমন্ত্রী

সীতাকুন্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ৩; আহত ২

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে রায়পুরাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও সরেজমিন তদন্তের আহ্বান