বাংলাদেশ সকাল
শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তিস্তা ও ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে, বন্যায় ভাসতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু জেলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ

 

ভারত থেকে মনোয়ার ইমাম : প্রবল প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বৃষ্টিপাত এর প্রভাবে উত্তর বঙ্গের বিভিন্ন জায়গায় জল ছাড়তে শুরু করেছে এবং একইসাথে হিমালয়ের পাদদেশে অবস্থিত বিভিন্ন জায়গা থেকে জল গড়িয়ে নীচের দিকে আসছে। সেই জল সিকিম ও নেপালের বহু এলাকা থেকে এবং ভুটানের বহু এলাকা থেকে সোজা হয়ে পশ্চিম বাংলার দার্জিলিং হয়ে তিস্তায় এসে পড়ছে। আর তার ফলে ফুঁসছে তিস্তার পানি। এই মুহূর্তে তা বিপদসীমার উপর দিয়ে বইছে।

ভারত সরকারের পক্ষ থেকে পশ্চিম বাংলা সরকারের জানানো হয়েছে যে ধীরে ধীরে তিস্তার পানি ছাড়া হবে। এই পানি যদি ছাড়া হয় তাহলে উত্তর বঙ্গের বহু জেলা সহ মালদাহ মুর্শিদাবাদ এবং দিনাজপুর জেলা জলপাইগুড়ি জেলা সহ ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে এর প্রভাব পড়বে। সেই সঙ্গে এমনি বৃষ্টি বাদলার কারণে বহু এলাকা জলমগ্ন। তার উপর যদি তিস্তা নদীর জল ছাড়া হয় তাহলে তার প্রভাব পড়বে পশ্চিম বাংলা সহ ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে।

আবার ডিভিসির জল ৫০ কিউবিক ছাড়ার নির্দেশ দিয়েছেন ডিভিসি কর্মকর্তারা। তার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একে একে দুই স্হান দিয়ে যদি সক্রিয় ভাবে জল ছাড়ে তাহলে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় প্লাবিত হবে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে।

এই ঘটনার পর পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে। তৈরি থাকতে বলা হয়েছে দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যদের। এবং প্রশাসনের কর্মকর্তাদের। প্রতিটি জেলা ও ব্লক কে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত হয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ মেনে তৈরি থাকতে বলা হয়েছে স্হানীয় প্রশাসনের কর্মকর্তাদের।এর প্রভাব কতটা আকার ধারণ করতে চলেছে তা দেখার বিষয়। তবে তিস্তা ও ডিভিসি যদি একসাথে জল ছাড়তে শুরু করে তাহলে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় এর প্রভাব পড়বে। সেই সঙ্গে প্রভাব পড়বে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে নাটোর-৪ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

শেরপুরে ডিবির অভিযানে ১৩৩ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার কারবারী

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সীতাকুণ্ড মহিলা কলেজে বিশুদ্ধ পানির প্ল্যান্ট উদ্বোধন

পাইকগাছায় আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার 

বেনাপোল স্থলবন্দরে ইলেকট্রনিক ই-গেইট উদ্বোধন করলেন স্বরাস্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

পবিত্র মেরাজের মাস রজব

স্ত্রীর সাথে খালুর জোর করে অনৈতিক সম্পর্কের জেরে চোখ উপরে ফেলে: স্বীকারোক্তি ঘাতকের

দেবহাটা পারুলিয়া দাশ পাড়ায় ব্যতিক্রমধর্মী প্লাস্টিক বোতলের গেট

ড.সিদ্দিক রহমান ও আবদুস সামাদ আজাদের অগঠনন্ত্রাএিক ও স্বৈরাচারি কাজের প্রতিবাদ

বিভিন্ন রুটে ভাড়ার নৈরাজ্য চলছে – যাত্রী কল্যাণ সমিতি