বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ এপ্রিল ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র :

নিউইয়র্ক স্টেট সিনেটে ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ ডে হিসেবে অফিশিয়ালি স্বীকৃতি দেওয়া হয়েছে। এ জন্য একটি রেজ্যুলেশন পাস হয়েছে। রেজ্যুলেশন পাস হওয়ার পর এবার প্রথমবারের মতো আলবেনিতে ক্যাপিটল হিলে নববর্ষ উদ্যাপন করা হচ্ছে। এই সাফল্যের পেছনে রয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল, সিনেটর সুপেলভেদা এবং অন্য সিনেটররা। তারাই ১৪ এপ্রিলকে নিউইয়র্ক স্টেট সিনেটে বাংলা নববর্ষ ডে হিসেবে পাস করেন।

এবার আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কের ক্যাপিটল হিলে বর্ষবরণের অনুষ্ঠান হবে ২৮ এপ্রিল বিকেল থেকে রাত পর্যন্ত। সেখানে থাকবেন মুক্তধারা ও এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের নেতৃবৃন্দ ও তাদের শিল্পীরা। এ ছাড়া কমিউনিটির লিডারদের অনেকেই উপস্থিত থাকবেন।

মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা বাপসনিউজকে বলেন, প্রথমবার বর্ষবরণ অনুষ্ঠান হতে যাচ্ছে। ১০০ থেকে ১২০ জনের মতো অতিথি সেখানে থাকতে পারেন। এর মধ্যে বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ রয়েছেন ৮০ জন। শিল্পী আছেন ২০ জন। এর বাইরে বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সম্পাদক বা সাংবাদিকের থাকার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। অনুষ্ঠানে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও শিল্প তুলে ধরা হবে। তিনি আরও বলেন, নিউইয়র্ক স্টেট সিনেট কর্তৃক ১৪ এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া বড় অর্জন। আর এই কৃতিত্ব নিউইয়র্ক প্রবাসী সকলেরই। তিনি বলেন, এ বছর থেকে এই অনুষ্ঠান উদযাপন করা শুরু হয়েছে, আগামীতেও হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিজয়নগরে ভূমি দস্যু পরিবার কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে হামলা; বিএমএসএস এর নিন্দা

বদলগাছীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন এবং স্বারকলিপি প্রদান

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপনে প্রস্তুতিসভা 

কাশিয়ানীতে বিদেশী মদসহ তিন যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে মিনি ট্রাকের পিছনে বড় ট্রাকের ধাক্কায় নিহত-২, আহত-১

সীতাকুন্ডে বিএসটিআই অনুমোদন বিহীন পিভিসি পাইপ তৈরি, অর্ধ লাখ টাকা জরিমানা

গুরুদাসপুরে কৃষককে শিকলবন্দী করা সুদ ব্যাবসায়ী আজিজ গ্রেফতার

গঙ্গাচড়ায় মহান বিজয় দিবসে হরিজন সম্প্রদায়ের শ্রদ্ধাঞ্জলি প্রদান

আমির হামজার ওয়াজ মাহফিলে গিয়ে চুরি হলো বাড়ি

সীতাকুণ্ডে চার নারী জয়িতা পুরস্কারের ভূষিত