নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অক্সিজেন সাপোর্ট সেন্টারের স্থান নির্ধারণ করা হয়।
ইসলামপুর ইউনিয়নের জুমনগর নতুন অফিস পাড়ায় সেন্টারের জায়গা নির্বাচন করা হয়েছে। কাজের উদ্বোধন উপলক্ষে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: শাহজাহান নাজির। পরিদর্শনকালে তিনি ভবন ও বাউন্ডারি ওয়াল নির্মাণ বিষয়ে কথা বলেন। স্থানীয় ব্যবসায়ী নুরুল আলমও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নসহ আশপাশের শ্বাসকষ্ট,অ্যাজমা,সিওপিডিসহ অন্য রোগীরা নামমাত্র মূল্যে এখানে অক্সিজেন সেবা/ চিকিৎসা পাবেন।
এমন মহতি উদ্যোগকে স্বাগত জানান সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।




















