বাংলাদেশ সকাল
বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনজীরের সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজজামান :

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এসময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ মিলেছে এনবিআর।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের উপ পরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহী সহ ১৫ সদস্যদের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এসময় বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিটারের হার্ডডিস্কসহ যাবতীয় তথ্য-উপাত্ত যাচাই করেছে সিআইসি টিম।এসময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমানও মিলেছে।

এনবিআরের গোয়েন্দা সেলের উপ পরিচালক শাহ মো. ফজলে রাহী বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের পক্ষ থেকে ১৫ সদস্যের একটি দল পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে তদন্ত ও অনুসন্ধানে এসেছি। তদন্ত ও অনুসন্ধানে আমরা সুনির্দিষ্ট ভাবে বিপুল পরিমাণ অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছি।

আমরা আরো কিছু দপ্তর থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করছি। সবকিছু হাতে আসার পরে আমরা বলতে পারব কি পরিমান অঙ্কের কর ফাঁকি দিয়েছে।আমাদের পরবর্তী পদক্ষেপ সকল নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন কর অফিসকে পাঠাবো। পরবর্তীতে কর অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

ফুল ফুটুক আর না-ই ফুটুক পহেলা ফাল্গুন, ঋতু রাজ বসন্তের প্রথম দিন

সিরাজগঞ্জের শাহজাদপুরে শস্য বীজ উৎপাদনে মরিয়মের সাফল্য

অভয়নগরে বেড়েছে চোরের উপদ্রব : মসজিদের মাইকসহ অসংখ্য চুরি!

ঈদগাঁওতে ধানকাটা মৌসুমে শ্রমিকের দ্বিগুন দাম : ভিনদেশীদের ছড়াছড়ি 

যশোরে ইজিবাইক চালক ইমন হত্যা মামলার দুই আসামি আটক

সাপাহারে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

সাহিত্যে বিশেষ অবদান রাখায় নূরুল ইসলাম নূরচানকে সংবর্ধণা প্রদান করেছে শিবপুর প্রেস ক্লাব

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

হাটহাজারীতে ব্যবসায়ির ফ্ল্যাটে দূধর্ষ চুরি, ছয় ভরি স্বর্ণ লুট