বাংলাদেশ সকাল
রবিবার , ১ জুন ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

না’গঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে দীর্ঘ বছর পর ইসদাইর বাজার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের জট খুললো  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্গত ইসদাইর উদ্দীপ্ত তরুণ সংঘ এর পক্ষ থেকে ইসদাইর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর করার লক্ষ্যে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে।

গত ১১ এপ্রিল প্রথমবারের মতো ইসদাইর এলাকার সম্মানিত মুরুব্বিদের নিয়ে একটি মতবিনিময় সভা করেন।যেখানে তাদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এরপর গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার কাছে স্মারকলিপি পেশ করে এবং তার সাথে বিস্তারিত আলোচনা করে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে জন্য করণীয় সম্পর্কে। কথা শুনে তিনি আশ্বস্ত করেন উপস্থিত সবাইকে।

পরবর্তীতে গত ১৯মে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাফর সাদিক এর কাছে আরো একটি স্মারকলিপি প্রদান করেন এবং তার সাথেও বিস্তারিত আলোচনা করেন।

সেণসময় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে খুব দ্রুত কাজ শুরু করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে। সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী মাসেই ড্রেন ও স্লাব নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।এর জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসদাইর বাজার এলাকাবাসী ও উদ্দীপ্ত তরুণ সংঘ।

ইসদাইর উদ্দীপ্ত তরুন সংঘ সব সময় চেষ্টা করে ইসদাইর এলাকার উন্নয়নে কাজ করার ইসদাইর এলাকার মানুষের সেবায় কাজ করার।

এই উদ্যোগে যারা পাশে ছিলেন, যারা দোয়া করেছেন , যারা সময় দিয়েছেন—সবার প্রতি কৃতজ্ঞতা। ঈদের পরপরই ইসদাইর এলাকার মুরুব্বিদের নিয়ে আরো একটি মতবিনিময় সভা করা হবে সেই মতবিনিময় সভায় সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে অস্থিতিশীল করলে মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গে অস্থিরতাতা ছড়াবে : ড. ইউনূস 

দীর্ঘ দিন পলাতক লস্কর ইউপি চেয়ারম্যান বিপাকে ইউনিয়নবাসী

বিশ্ব শিশু দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক শিশু সংগঠন ‘কচি কন্ঠের আসর’- এর সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন

ঐতিহাসিক মুজিব নগরে ‘সর্বস্তরে জাতীয় স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র আহ্বায়ক কমিটি গঠন

সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মা’কে মারপিট ও বাড়ী থেকে বের করে দেয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

শার্শায় বিদ্যুৎের টানা লাইনে প্রান গেলো কিশোরের, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন

সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ওমান প্রবাসী নিহত 

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

শেরপুরের কাটাখালীতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শহীদ নাজমুলের মোরাল উন্মোচন

নারায়ণগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা