বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ জুন ২০২৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিজিএফআইয়ের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি: যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ: গোয়েন্দা সংস্থা জিজিএফআই এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অংকন তালুকদার (৩০) নামের এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৪ জুন) কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) মামুনুর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত অংকন তালুকদার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের অশোক তালুকদারের ছেলে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) মামুনুর রশীদ বলেন, কখনো ডিজিএফআই এর সদস্য আবার কখনো নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবী করতেন কথিত সাংবাদিক অংকন তালুকদার।

গত ১৭ এপ্রিল এক ভাঙ্গারি ব্যবসায়ীর নিকট ডিজিএফআই ও এনএসআই এর তথ্য থাকার দাবি করে চাঁদা দাবি করেন। একইভাবে রাধাগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির নিকট তার বিরুদ্ধে “ডিজিএফআই-এর কাছে তথ্য আছে” বলে ভয় দেখিয়ে টাকা আদায় করেন। পরে এসব ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পায় যৌথবাহিনী।

পরে শনিবার দুপুরে অভিযান চালিয়ে রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওই কথিত সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, চাঁদাবাজির অভিযোগে বছর খানেক আগে গ্রেপ্তারকৃত অংকন তালুকদারকে কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি থেকে অব্যাহতি দেয় ডেইলি অবজারভার পত্রিকার কর্তৃপক্ষ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সালমান এফ. রহমান ও আনিসুল হক গ্রেফতার

ঐতিহ্যবাহী কুতুবদিয়া দিঘী ভরাট, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর প্রতিবাদ 

বোস্টন বাংলা নিঊজের সহযোগী সম্পাদক ও আ.লীগ নেতা নাসিম পারভীন পারু’র প্রয়াণে সাংবাদিকদের শোক

বোদায় তারুণ্যর উৎসবে বর্ণাঢ্য র‍্যালি, প্রীতি ফুটবল ম্যাচ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা

ভাঙ্গা দুই পায়ে হাজিরা দিতে আমতলী আদালতে নারী; আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি

বাগমারায় কিশোর গ্যাংয়ের দু-গ্রুপের সংঘর্ঘ

কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের আরিফ সভাপতি ও এন আলম সম্পাদক নির্বাচিত

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত পশু চিকিৎসক 

নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের ভাতার চেক বিতরণ