বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৬, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে যশোর জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য র‌্যালি।

কালেক্টরেট চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তরের উপ পরিচালক আসলাম হোসেন।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ