বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনার আমতলীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনার আমতলীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষিত হয়ে অবশেষে বিয়ে না করায় আত্মহত্যা করেছেন ১৮ বছর বয়সী তানজিলা নামের একজন কলেজ শিক্ষার্থী।

অভিযুক্ত প্রেমিক রাকিব চৌকিদার (১৯) তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই তরুণী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বালিয়াতলী গ্রামে কলেজ শিক্ষার্থীর নিজ বসত বাড়ীতে।

কলেজ শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, প্রতিবেশী রাকিব দীর্ঘদিন ধরে কলেজ শিক্ষার্থী তানজিলাকে উত্যক্ত করে আসছে। এক পর্যায়ে তানজিলা ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় চাকরি নেয়।সেখানেও রাকিব যোগাযোগ রেখে একপর্যায়ে তানজিলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ের প্রলোভনে একাধিকবার তানজিলাকে ধর্ষণ করে।

চলতি বছরের মার্চ মাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব তানজিলাকে বাড়ি নিয়ে আসে। কিন্তু গত তিন মাসে বিয়ে না করেই নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।

গত মঙ্গলবার সকালে প্রেমিক রাকিব তানজিলাকে ফোনে জানিয়ে দেয় সে বিয়ে করতে পারবে না। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তানজিলা।

একপর্যায়ে রাত ৮টার দিকে তানজিলা ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

এলাকাবাসী জানায়, ঘটনার পর থেকে প্রেমিক রাকিব ও তার পরিবারের সদস্যরা বাড়ী-ঘর ছেড়ে পলাতক রয়েছে।

কলেজ শিক্ষার্থীর বাবা কালাম গাজী বলেন, রাকিব আমার মেয়েকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে বিয়ে না করে উল্টো আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করে আমাদের সম্মানহানি ঘটিয়েছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সমাজ কল্যান পরিষদের ‘চিকিৎসা সেবা ও ভিক্ষাবৃত্তি নিরসনে’ চেক ও গরু বিতরণ

ডিমলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

হিরো আলমের সাথে উপ-নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে ইইউ সহ ১২ দেশের যৌথ বিবৃতি

ঝিকরগাছায় বখাটেদের ইভটিজিং এর শিকার স্কুল ছাত্রীর আত্মহত্যা 

সরাইল উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড ও নাজির এর বিরুদ্ধে মামলার নথি গায়েব করার অভিযোগ

ময়মনসিংহে সা. সম্পাদক পদপ্রার্থী রাশেদুজ্জামান রুমানের নেতৃত্বে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত   

কালীগঞ্জে ৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক এক

বিএমএফ এর উদ্যোগে “জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিক ও পরিবাবের সদস্যদের” বিনামূল্যে চিকিৎসা প্রদান

ঈদগাঁওতে গাছের ডালে দুলছে আমের মুকুল, ছড়াচ্ছে সুঘ্রান

মানুষের কষ্ট হবে এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে : ঝিকরগাছায় আমাদের সবজি বাজার’র উদ্বোধন ইউএনও ভুপালী সরকার