বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ

 

পাইকগাছা, খুলনা সংবাদদাতা : – খুলনার পাইকগাছার প্রাণ কেন্দ্রে অবস্থিত হোটেল আল-মদিনার দ্বিতীয় তলার ২৮ নং কক্ষ থেকে বদরুজ্জামান (৬৫) নানে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

হোটেল আল মদিনার ম্যানেজার জসিম খান জানান, আশাশুনির দরগাপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে শেখ বদরুজ্জামান প্রায় ৮/৯ বছর যাবত এ হোটেলের ২৮ নং রুমে একটানা থাকতেন। কি কারনে বাড়ি ছেড়ে হোটেলে থাকতেন জানিনা। তিনি বাইরের হোটেলে খেতেন। গত শনিবার রাত ১১ টায় তার সাথে শেষ কথা হয়। রবিবার সারাদিন তিনি বের হননি। আজ সকাল সাড়ে ৯টার দিকে কোন সাড়া নাপেয়ে তার ভাইপোকে কল করি। থানা পুলিশকে খবর দেই।

শেখ বদরুজ্জামানের ভাইপো সামি জানান, আমার চাচা হার্ড, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। চিকিৎসা সুবিধার জন্য তিনি পাইকগাছা বাজারের হোটেল আল-মদিনায় থাকতেন। আজ সকালে হোটেল ম্যানেজারের ফোন পেয়ে আমি পাইকগাছায় আসি। পুলিশের সহযোগিতায় দরজা ভেঙ্গ রুম লগোয়া বাথরুমে মৃত অবস্থায় চাচাকে পড়ে থাকতে দেখা যায়।

পাইকগাছা থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান জানান, হোটেল কর্তৃপক্ষের নিকট থেকে খবর পেয়ে আমরা হোটেল রুমের সিটকিনি ভেঙ্গে রুমে প্রবেশ করে করি। রুম লগোয়া বাথরুমে বদরুজ্জামানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আমরা তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তার কোন স্ত্রী সন্তান নেই বলে জেনেছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহতের ঘটনায় চালকের আমৃত্যু কারাদন্ড এবং ১ লাখ টাকা জরিমানা 

ছেলে সন্তান দেয় না ভরণ-পোষণ খরচ, বৃদ্ধ বাবার মামলা

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৮ 

ময়মনসিংহে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত 

আত্রাইয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প 

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

গুরুদাসপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ  

কালীগঞ্জে ৪ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই 

বামফ্রন্টের ডাকে উস্তি এরিয়া কমিটির মহতী রক্তদান শিবির 

ফুলপুরে অস্ত্রবিহীন ভিডিপির ম‍ৌলিক প্রশিক্ষণের সমাপনী