বাংলাদেশ সকাল
রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক হলেন ঈদগাঁওর সন্তান ড.হুমায়ুন কবির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের শিক্ষক ড.মুফতি হুমায়ুন কবির অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

১ আগস্ট (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তার এই অর্জনে শিক্ষা অঙ্গনসহ নিজ এলাকায় আনন্দের ছোঁয়া লেগেছে।

অধ্যাপক ড. হুমায়ুন কবির ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ঐ বিভাগ থেকেই ইসলামি শরিয়তের আলোকে আধুনিক লেনদেন শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে ইসলামি ব্যাংকিং বিষয়ে এম ফিল ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবনে তিনি একই বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন।

তিনি কক্সবাজারের নতুন ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী গ্রামের সন্তান। তাঁর বাবা মাওলানা শফিউল ইসলাম একজন স্বনামধন্য আলেম। তার ছোট ভাই সালাউদ্দিন পোকখালীর মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষকতার পাশাপাশি ড.হুমায়ুন কবির বর্তমানে চট্টগ্রাম নগরের লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

এমনি সাফল্যে সরকারি নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের দায়িত্বশীল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও-জালালাবাদ-পোকখালীর যোগাযোগ বন্ধ : পানি কমাতে ক্ষতচিহ্ন ভেসে উঠছে

উচ্চ শিক্ষার পাশাপাশি সুশিক্ষিতও হতে হবে – শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র ইকরামুল হক টিটু 

ডাসারে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা 

সাতক্ষীরায় এমপি ডাঃ রুহুল হকের বীজ, ছাগল এবং কম্বল বিতরণ

সাংবাদিক হানিফের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে পুলিশ কমিশনার বরাবর এলাকাবাসীর গণস্বাক্ষর

রাণীনগরে খাবারের হোটেল মালিককে জরিমানা

পাবনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

গুরুদাসপুরে টিসিবির পণ্যে ওজন কম দেওয়ার অভিযোগ 

যশোরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা

গুরুদাসপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন