বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় ইতিহাসের পাতা স্মরণে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হয় নানা কর্মসূচি।

সকালে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় জুলাই যোদ্ধা ও নিহতদের স্বজনদের নিয়ে সম্মিলন অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিকুল আলম, পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল সহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা বৃন্দ, এ সময় বক্তাতারা বলেন আমরা শুধু স্বজন হারাইনি, হারিয়েছি গণতন্ত্রের কণ্ঠ। সেই সময়ের নির্যাতন, গুম, মিথ্যা মামলা আর আন্দোলন দমনের ভয়াবহ স্মৃতি আজও ভুলতে পারিনি, বলেন শহীদ ছাত্রনেতা হারুন-অর-রশিদের ভাই মো. আলাউদ্দিন। এই দিনে হাজারো মানুষ রাজপথে নেমেছিল গণতন্ত্র রক্ষায়, আজ তাদের স্মৃতি আমাদের শক্তি, বলেন মুক্তিযোদ্ধা ও বরগুনা জেলা আন্দোলন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল হোসেন।

এছাড়া সকালে বরগুনা শহরের বিভিন্ন সড়কে শোভাযাত্রা বের হয় বাম দল, ছাত্র সংগঠন ও শ্রমিক সংগঠনের ব্যানারে। বিক্ষোভ থেকে বক্তারা ‘গণহত্যাকারীদের দ্রুত বিচার’ দাবি করেন এবং আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে পাঠ্যপুস্তকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ অন্তর্ভুক্তির আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন বরগুনার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, আন্দোলনের পরিবার ও সচেতন নাগরিকরা।

বরগুনাবাসী জানায় এই দিনটি আমাদের অস্তিত্বের ইতিহাস। আমরা শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, এবং নতুন প্রজন্মকে তাদের আত্মত্যাগের কথা জানাতে চাই।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানিতে ট্রেনে ধাক্কায় অটোচালক নিহত 

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক 

শেরপুরে ইভটিজিংকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ; ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত 

“অস্পৃশ্য হরিজন সম্প্রদায়ের অভিশপ্ত জীবন”

রাণীশংকৈল রাউতনগর স্কুল এন্ড কলেজ কমিটির বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

মানিকছড়িতে এনজিওর ঋণের টাকার চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়া গ্রেপ্তার

আমঝুপি তে বিআরডিবির উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ ও আলোচনা সভা

দেবহাটায় মানবিক সংগঠন আমাদের টিম পরিবারের কমিটি গঠন