বাংলাদেশ সকাল
শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে নালিতাবাড়ীতে ১১ বস্তা ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে চোরাই পথে আনা ১১ বস্তা ভারতীয় মদসহ একটি প্রিমো প্রাইভেটকার জব্দ করেছে থানা পুালিশ। এসবের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

৮ আগস্ট শুক্রবার দিবাগত মধ্যরাতে পাচারকালে শহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে এসব জব্দ করা হয়। তবে টহলরত পুলিশের গাড়ি দেখে আগেই প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায় জড়িতরা।

পুলিশ সূত্রে জানা গেছে, চোরাচালান রোধে রাত্রীকালীন নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়ক পথে পুলিশের পিকআপ নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। রাত সোয়া একটার দিকে ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে আসা মাত্রই ঢাকাগামী একটি প্রাইভেটকার পুলিশের পিকআপ দেখে রাস্তার পাশে থাকা বাড়ির সামনে কারটি রেখে দ্রুত পেছনের জলাভূমি দিয়ে উধাও হয়ে যায় জড়িতরা। এসময় পুলিশের সন্দেহ হলে প্রাইভেটকারে তল্লাসী চালায়। তল্লাসীকালে পেছনের ছিট ও বেক ডালায় রাখা মোট ১১ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। পরে ওইসব বস্তা খোলে ২৯৭ বোতল ম্যাজিক মোমেন্ট, ইম্পেরেয়িাল ব্লু, ম্যাগডুয়েলস ও রয়েল স্ট্যাগ মদ পাওয়া যায়। পরে পুলিশ প্রাইভেটকারসহ ওইসব মদ জব্দ করে থানা হেফাজতে নেয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের সনাক্ত ও গ্রেফতার করতে কাজ চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় নৌকার প্রার্থীকে এসআই জিলালুরের ফুলেল শুভেচ্ছা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

পুলিশি ক্ষমতার অপব্যবহার করে এ এস আই’র রাস্তার উপর প্রাচীর নির্মাণ; অদৃশ্য শক্তি বলে ব্যবস্থা নিচ্ছেনা পৌর কর্তৃপক্ষ

বছরের চার মাসে অতিবাহিত হলেও চার সহস্রাধিক শিক্ষার্থী পায়নি বই 

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রভাষক, খোঁজ রাখেনি কেউ

বন্যায় ৩হাজার অসহায় মানুষের পাশে মানবিক গাউছিয়া  

অবসর প্রাপ্ত সেনাবাহিনী সদস্যর অভিনব প্রতারণায় বাঁধ সাধল পিবিআই 

ঈদগাঁও বাজার আবারো প্লাবিত, বেড়ীবাঁধের ভাঙ্গন :  ভোগান্তিতে মানুষ 

পীরজাদা নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে রাজপথে মহিলারা

ঈদগাঁওতে দীর্ঘকাল ধরে ফায়ার সার্ভিস স্থাপন দাবী উপেক্ষিত 

হায়দ্রাবাদের জনপ্রিয় মটকা ও মটকা মালাই চা এখন ঠাকুরগাঁওয়ে