বাংলাদেশ সকাল
রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সদরের সার্বজনীন আখড়াবাড়ি মন্দিরে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

সার্বজনীন আখড়া কমিটির উপদেষ্টা শরৎ চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, আখড়াবাড়ি মন্দিরের সভাপতি শ্রী দিলীপ কর্মকারসহ অন্যান্য রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠানে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ‌আমরা এমন একটা দেশ গড়বো যেখানে সব মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারবে।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়াবাড়ি মন্দিরে এসে শেষ হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকচালকসহ নিহত ২ 

ঝিনাইদহে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টির ফলে জনজীবন বিপর্যপ্ত হয়ে পড়েছে

ঈদগাঁওতে কৃষকের মৃতদেহ উদ্ধার 

সিইজি ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত সেচ্ছাসেবীদের নিয়ে ইফতার মাহফিল 

ডিমলায় শীতার্তদের মাঝে পুলিশের শীত বস্ত্র বিতরন

রাণীশংকৈলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

আমতলীতে পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর উপর সশস্ত্র হামলা 

সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন ও ন্যায় বিচারের জোড়ালো দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ফাঁসির ৯ আসামীসহ খালাস সবাই

হৃদয়ে জগন্নাথপুর রচডেল এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ