মো: বেলাল হোসেন, দিনাজপুর :
দিনাজপুরের চিরিরবন্দরে চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সিইজি ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবকদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯শে মার্চ, শনিবার অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে চিরির বন্দর উপজেলার প্রায় ৪০০ জন স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী এই সংগঠনের সভাপতি নুরুল আমিন শাহ্ এর সভাপতিত্বে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এ সময় সিইজি ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা ঈদের ছুটিতে এ ইফতার মাহফিলে মিলিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন।
স্বেচ্ছাসেবী সংগঠনটির মূল কার্যক্রম গুলোর ভিতর ব্লাড ডোনেট, কুরআন শরীফ বিতরন, গরীব মেধাবীদের শিক্ষা অনুদান সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন।
আজকের এই ইফতার মাহফিলে বক্তারা তাদের স্বেচ্ছাসেবী বিভিন্ন কাজের কথা তুলে ধরেন এবং নতুন দের প্রকৃত স্বেচ্ছাসেবী বানানোর প্রতিশ্রুতি দেন। সিইজি ব্লাড ব্যাংক এর সকল স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক গন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।




















